প্রেম নয়, থাকে যৌন সম্পর্কের টান! বিয়ে নিয়ে বিস্ফোরক নীনা - Bengali News | When neena gupta controversial statement on wedding grab attention - 24 Ghanta Bangla News
Home

প্রেম নয়, থাকে যৌন সম্পর্কের টান! বিয়ে নিয়ে বিস্ফোরক নীনা – Bengali News | When neena gupta controversial statement on wedding grab attention

একজন পুরুষ এবং মহিলার মধ্যে ভালবাসা নেই-এমনটাই নাকি মনে করেন নীনা গুপ্তা। এক ছবির প্রচারে অভিনেত্রী বিয়ে নিয়ে মতামত দিতে গিয়ে এমনটাই জানিয়েছিলেন। তাঁর দাবি, সন্তানের জন্য যে ভালবাসা, তা স্বামীর জন্য হয় না। ওয়েস্ট ইন্ডিজের প্রখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর প্রেম এক সময় বলিউডের খবরের শিরোনামে থাকত। তাঁদের একমাত্র সন্তান মাসাবা। ২০০৮ সালে তিনি ৪৯ বছর বয়সে বিয়ে করেন বিবেক মেহরাকে। তাঁর মতে, বিয়ে একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে প্রেম আছে বলে হয়, এমন নয়। প্রথম প্রথম থাকে যৌন সম্পর্কের টান। যা পরে স্নেহে পরিবর্তিত হয় এবং তারপর একটি অভ্যাসে পরিণত হয়। তিনি তাঁর স্বামীর জন্য অনেক কিছু করেন বলেও জানান সেই সাক্ষাৎকারে। তিনি আরও বলেন, এখনও করে চলেছেন। তবে মেয়ে মাসাবার জন্য যতটা করেন, তার সামনে তা কিছুই নয়।

হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া সাক্ষাৎকারে নীনা যা বলেছেন, “প্রথমে যৌন ইচ্ছে থাকে, কিন্তু তার পরে এটি যে কোনও দিক নিতে পারে। আপনি বিয়ে করুন বা আপনি অন্য কারও কাছে যান এটাই হয়। সন্তানের সঙ্গে যে পরিমাণ ভালবাসা আমি অনুভব করি, আমি তার জন্য সবকিছু করতে পারি। আমার স্বামীর জন্যও আমি করব, অনেক কিছু করব, কিন্তু আমি মাসাবার জন্য যেভাবে করব, সেই তুলনায় তাঁর জন্য আমি কিছুই করে উঠতে পারব না। আমি জানি না অন্যরা কী ভাবেন এই বিষয়ে, তবে আমি ভালবাসা বুঝি না”।

নীনা বরাবরই স্পষ্ট বক্তা। নিজের মত সকলের সামনে রাখতে তিনি দুবার ভাবেন না। ব্যক্তিজীবনের অনুভুতিগুলোকে তিনি এভাবেই শেয়ার করে থাকেন অনুরাগীদের সঙ্গে। কখনও হন প্রশংসিত, কখনও আবার বিতর্কের সূত্রপাত ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *