Supreme Court: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, শিক্ষকদের মতো এঁদেরও ৬০ বছর পর্যন্ত চাকরি বহাল রাখার নির্দেশ - Bengali News | Supreme Court upholds the verdict of the Calcutta High Court about Siksha Bandhu - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, শিক্ষকদের মতো এঁদেরও ৬০ বছর পর্যন্ত চাকরি বহাল রাখার নির্দেশ – Bengali News | Supreme Court upholds the verdict of the Calcutta High Court about Siksha Bandhu

কলকাতা: শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে আগাম অবসরের রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজের কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের শিক্ষামিত্ররা ৬০ বছর পর্যন্ত কাজ করতে পারবেন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগেই এই নিয়ে মামলা উঠেছিল বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও কাজ করার অধিকার রয়েছে ৬০ বছর পর্যন্ত। একইসঙ্গে তাঁদের যা বকেয়া রয়েছে তাও মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চেরও স্পষ্ট নির্দেশ, শিক্ষামিত্ররা ৬০ বছর পর্যন্ত চাকরি করবেন। আদালতের পর্যবেক্ষণ দেশে শিক্ষকদের যথাযোগ্য সম্মান দেওয়া হয় না, বরং তাদের অবহেলার শিকার হতে হয়। আদালতের প্রশ্ন, কেউ যদি টানা ২১ বছর কাজ করেন, তবে কেন তাঁকে স্থায়ী করা হবে না? 

রাজ্য ২০০৪ সালে শিক্ষামিত্র নিয়োগ করলেও ২০১৩ সালে তাদের স্বেচ্ছাসেবক ঘোষণা করে। পাশাপাশি ২০১৪ সালে ভাতা বন্ধ করে আগেভাগেই অবসরের সিদ্ধান্ত নেয়। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শিক্ষামিত্রদের একাংশ। ২০২৩ সালে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ। তারপর ডিভিশন বেঞ্চ যায় রাজ্য। সেখানেই একই নির্দেশ বহাল রাখা হয়। এবার  এবার সুপ্রিম কোর্টও ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রাখল। এদিকে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭ জন শিক্ষাবন্ধু রয়েছে। বেতন ২৪০০ টাকা। পিছিয়ে পড়া ও স্কুলছুট পড়ুয়াদের পড়াশোনার স্রোতে ফিরিয়ে আনাই তাঁদের মূল কাজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *