Suvendu Adhikari: করমপুজোর দিন অধিবেশন কেন? প্রশ্ন তুললেন শুভেন্দু – Bengali News | Why is there a session on the day of Karam Puja? suvendu adhikari raises a question
শুভেন্দু অধিকারী, বিধায়কImage Credit: Tv9 Bangla
কলকাতা: করম পুজোর দিন কেন বিধানসভার অধিবেশন রাখা হয়েছে? এই নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই দুটো দিন যদি অধিবেশন না রাখা হয়, তাহলে বিধায়করা নিজ-নিজে এলাকায় গিয়ে আনন্দ-উৎসবে মাততে পারবেন না। এই বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন শুভেন্দু।
সোমবার সাংবাদির বৈঠক করেন বিরোধী দলনেতা। তিনি বলেন,”অধ্যক্ষকে বলছি,আমাদের বার্তাটা যদি স্বীকার করে চোদ্দতলা অবধি পৌঁছে দেন। তাহলে এই এলাকার বিধায়করা উৎসব-উদযাপন করতে পারে। ৩ এবং ৪ তারিখ করম পুজো। তাই ওই দিন অধিবেশন না থাকলে তাঁরা উৎসবে মাততে পারবেন। সেই আবেদনই করছি।”
উল্লেখ্য, করম পুজো উপলক্ষে রাজ্য সরকার আগেই সব সরকারি অফিস-দফতর গুলিতে ছুটি ঘোষণা করেছে। আগামী ৩ সেপ্টেম্বর এই পুজোর জন্য সরকারি দফতর, পুরসভা, পঞ্চায়েত, সরকারপোষিত সব সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মূলত, কলকাতায় করমপুজো না হলেও পশ্চিমের জেলাগুলি যেমন-বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুরের মতো একাধিক জেলার বিভিন্ন অংশে এই পুজো দেখতে পাওয়া যায়। উত্তরবঙ্গেও কয়েকটি জায়গায় পালিত হয়। এই পুজো উপলক্ষে কোথাও মেলা বসে। আনন্দে মাতেন আদিবাসী মানুষজন।