Calcutta High Court: SSC পরীক্ষা নেওয়ার আগেই আদালতে গেল দাগি শিক্ষকরা, ফের শুরু শুনানি – Bengali News | Calcutta High Court to Hear Cases of 350 Tainted Teachers Tomorrow
কলকাতা হাইকোর্টImage Credit: নিজস্ব চিত্র
কলকাতা: আদালতে ফের এসএসসি মামলা। গৃহিত হল দাগিদের অভিযোগ। মঙ্গলে শুরু হবে শুনানি। কিন্তু কী এমন মামলা দায়ের করল দাগি শিক্ষকরা। আদালত সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় বসতে চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই দাগি শিক্ষকরা।
শনিবার সুপ্রিম নির্দেশের পর দাগি শিক্ষকদের একটি তালিকা প্রকাশ করে এসএসসি। প্রথমে সেই তালিকায় তুলে ধরা হয় মোট ১ হাজার ৮০৪ জনের নাম। কিন্তু পরর্বর্তীতে আরও দু’টি নাম জুড়ে মোট দাগি শিক্ষক-শিক্ষিকার সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮০৬। এই দাগিদের তালিকা প্রকাশের পাশাপাশি আরও একটি তালিকা প্রকাশ করে এসএসসি। যাতে বলা হয়, মোট ১৪০০ জন দাগি পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু ঘুরপথে চাকরি পাওয়ার অভিযোগে তাদের অ্যাডমিটও বাতিল করেছে এসএসসি।
এরপরই প্রায় ৩৫০ দাগি দ্বারস্থ হন আদালতে। তাদের অভিযোগ, ডিভিশন বেঞ্চ তাদের দাগি হিসাবে চিহ্নিত করেনি। কিন্তু এসএসসি এদের দাগি তালিকায় রেখেছে। যে কারণে আসন্ন পরীক্ষা থেকেও তারা চ্যুত হয়েছেন। এই পরিস্থিতিতে পরীক্ষায় বসার আবেদন জানিয়েই আদালতে যান তারা। মামলা দায়েরে অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে শুনানি।
বিস্তারিত আসছে….