পোশাকের মডেল, জানেন ঐশ্বর্যের প্রথম পারিশ্রমিক কত ছিল? - Bengali News | Did you know first income of aishwarya rai as model know all details - 24 Ghanta Bangla News
Home

পোশাকের মডেল, জানেন ঐশ্বর্যের প্রথম পারিশ্রমিক কত ছিল? – Bengali News | Did you know first income of aishwarya rai as model know all details

Spread the love

বলিউড মানেই ঐশ্বর্য রাই বচ্চন। সেই ৯০ দশক থেকে শুরু করে আজও তিনি এক ও অদ্বিতীয়। কোটি কোটি টাকার মালিক তিনি। তবে জানেন কি কেরিয়ারের শুরুতে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে কী করতে হয়েছিল তাঁকে? ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বর্য। সাফল্য কিন্তু আচমকাই তাঁকে ধরা দেয়নি। দীর্ঘ দিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে কঠোর অধ্যবসায়। যে সময় রাইসুন্দরী স্ট্রাগল করছেন সে সময় তাঁর কাছে আসে এক মডেলিংয়ের কন্ট্র্যাক্ট। এক জামাকাপড়ের দোকানের হয়ে মডেলিং করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রের মতো অভিনেত্রীরাও। তখনও অবশ্য বলিউডে পরিচিতি পাননি তাঁরা। ওই কাজের জন্যই ঐশ্বর্যকে দেওয়া হয়েছিল মাত্র দেড় হাজার টাকা। ছবিগুলি এখনও নেটমাধ্যমে রয়েছে। দেখলে অভিনেত্রীকে চিনতেই পারবেন না!

এরপর কেটেছে বহুযুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিগত এক বছর ধরে অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে তাঁকে ঘিরে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

তবে ‘কান’ ফেস্টিভ্যালে সকলকে উত্তর দিয়েছিলেন তিনি। একমাথা সিঁদুর পরে নিজের সম্পর্কের স্টেটাস স্পষ্ট করে দিয়েছিলেন বচ্চনবধূ। যদিও একশ্রেণি তা অপারেশন সিঁন্দুর-এর সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন, তবে ঐশ্বর্যের সেই পদক্ষেপই রাতারাতি চুপ করিয়ে দিয়েছিল ট্রোলারদের মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *