ছোট ঘর থেকে কোটি টাকার মালিক! জানেন জ্যাকি শ্রফের সম্পত্তি কত? – Bengali News | From chawl to crores inside jackie shroffs property and wealth story
আজ অভিনেতা জ্যাকি শ্রফের জন্মদিন। বর্ষীয়ান এই অভিনেতা একের পর এক ছবি উপহার দিয়ে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। কাজের মাধ্যমে উপার্জনে বিলাশবহুল জীবনযাপন করেন অভিনেতা। জানেন অভিনেতার বর্তমান সম্পত্তি কত? জানলে অবাক হবেন একটা সময় জ্যাকি শ্রফের জীবন কেটেছে মুম্বইয়ের অতি সাধারণ একটি ঘরে। সেই ছোট ঘর, অভাব অনটন, অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছু পেরিয়েই আজ তিনি বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা এবং বহু কোটি টাকার সম্পত্তির মালিক। জ্যাকি শ্রফের সম্পত্তির পিছনে রয়েছে তাঁর দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।
বর্তমানে জ্যাকি শ্রফ মুম্বইয়ের অভিজাত এলাকায় একটি সমুদ্র-মুখী ৮ বিএইচকে ফ্ল্যাটে থাকেন। বিভিন্ন তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। খোলা বারান্দা, আধুনিক সাজসজ্জা আর শহরের কোলাহল ছাপিয়ে সমুদ্রের দৃশ্য সব মিলিয়ে এই বাড়ি তাঁর জীবনের বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ।
কিন্তু এই বিলাসবহুল জীবনে পৌঁছতে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে অভিনেতাকে। বহু সাক্ষাৎতারে সেই কঠিন সময়ের গল্প বলেছেন অভিনেতা। দীর্ঘ সময় ধরে দারিদ্রতার মধ্যে দিয়ে কাটানোর অভিজ্ঞতা থাকার দরুণ আজও মাটির মানুষ জ্যাকি।
মুম্বইয়ের ব্যস্ততার বাইরে জ্যাকি শ্রফের শান্তির জায়গা তাঁর লোণাভালা ও মাভাল অঞ্চলের ফার্মহাউসগুলি। জানা যায়, এখানে তিনি সময় পেলেই চলে যান। জমি, গাছপালায় ঘেরা এই জীবনযাপনই তাঁর সবচেয়ে বেশি পছন্দের।
জানেন ঠিক কত টাকার মালিক জ্যাকি শ্রফ?
অভিনেতার মোট সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে আলাদা আলাদা হিসেব পাওয়া যায়। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, তাঁর নিট সম্পদের অঙ্ক ২০০ কোটির বেশি। কিছু আর্থিক প্রতিবেদনে আবার এই অঙ্ক ৪০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে লেখা রয়েছে। তবে তিনি শুধু অভিনেতাই নন তিনি একজন ব্যবসায়ীও।
জ্যাকি শ্রফের সংগ্রহে রয়েছে একাধিক দামি ও ভিন্টেজ গাড়ি। তবে তিনি কখনওই সেই সম্পদ জাহির করতে পছন্দ করেন না। আজও তাঁকে সাধারণ পোশাকে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যায়।
এত সম্পত্তি, এত অর্থ থাকা সত্ত্বেও জ্যাকী শ্রফের জীবনে কোনও অতিরিক্ত আড়ম্বর নেই। নিজের অতীত ভুলে যাননি বলেই হয়ত আজও তিনি সাধারণ জীবনকেই সবচেয়ে বড় সম্পদ মনে করেন।