Civic Volunteer: ‘ওই বেতনে তো সংসার চলত না’, সিভিকের দেহ উদ্ধার হতেই চোখে জল নিয়ে বলছে পরিবারের লোকজন - Bengali News | Civic volunteer's body found in Malda, family says extreme decision due to financial constraints - 24 Ghanta Bangla News
Home

Civic Volunteer: ‘ওই বেতনে তো সংসার চলত না’, সিভিকের দেহ উদ্ধার হতেই চোখে জল নিয়ে বলছে পরিবারের লোকজন – Bengali News | Civic volunteer’s body found in Malda, family says extreme decision due to financial constraints

Spread the love

মালদহ: দীর্ঘদিন থেকেই সিভিক ভলান্টিয়র হিসাবে কাজ করছিলেন। কিন্তু সংসারের আর্থিক দুরাবস্থা কাটছিল না কিছুতেই। এরইমধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজে চলে গিয়েছিলেন। কিছু মাস পরে ফের ফিরে এসে সিভিকের কাজে যোগ দেন। সেই সিভিক ভলান্টিয়রের মৃত্যুতেই শোরগোল মালদহের চাঁচল থানা এলাকায়। পরিবারের দাবি, মিঠুন সরকার নামে ৩৫ বছরের ওই সিভিক ভলান্টিয়র আত্মঘাতী হয়েছেন। 

মিঠুনের বাড়ি চাঁচল থানার সদরপুর এলাকায়। ২০১৩ সালে চাঁচল থানার সিভিক ভলান্টিয়র হিসেবে কাজে যোগ দেন। কয়েক মাস ধরেই তীব্র আর্থিক অনটনে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। মাথার উপর বাড়ছিল ঋণের বোঝা। চাপের মুখে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে। মাস দু’য়েক কাজও করেছিলেন। ফের ফিরে আসেন নিজের এলাকায়। কিন্তু মাথা থেকে কিছুতেই সরছিল না ঋণের বোঝা। এরইমধ্যে এদিন নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় মিঠুনের। 

পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, সিভিক ভলেন্টিয়রের কাজে বেতন কম। এই বেতনে কুলিয়ে উঠতে পারছিলেন না মিঠুন। মৃতের দাদা রিঙ্কু সরকার বলছেন, “সংসারে তো খুবই পয়সার অভাব। সিভিকের কাজ করে যে বেতন পেত তাতে হচ্ছিল না। বাইরে গিয়েছিল। ফিরে এসেছিল। ফের সিভিকের কাজে যোগ দিয়েছিল। তাও পেরে ওঠেনি। তাতেই শেষ পর্যন্ত আত্মহত্যা করল।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *