Madras High Court: 'এই টাকা দেবতার', মন্দিরের অর্থ ব্যবহার করতে পারবে না সরকার, নির্দেশ হাইকোর্টের - Bengali News | Madras High Court says Temple Fund not for Government Use, it Belongs to Deity - 24 Ghanta Bangla News
Home

Madras High Court: ‘এই টাকা দেবতার’, মন্দিরের অর্থ ব্যবহার করতে পারবে না সরকার, নির্দেশ হাইকোর্টের – Bengali News | Madras High Court says Temple Fund not for Government Use, it Belongs to Deity

Spread the love

ফাইল চিত্র।Image Credit: Jonas Gratzer/LightRocket via Getty Images

চেন্নাই: মন্দিরের দানবাক্সে জমা পড়া অর্থের উপরে অধিকার শুধুমাত্র দেবতার, সরকারের নয়। মাদ্রাজ হাইকোর্টে এমনটাই পর্যবেক্ষণ রাখল। আদালতের রায়ে জানানো হল, মন্দিরে জমা পড়া অনুদান জনগণের বা সরকারের টাকা হিসাবে গণ্য করা যায় না।

তামিলনাড়ুতে একটি মন্দিরের টাকা ব্যবহার করে বিয়েবাড়ি হল তৈরি করার নির্দেশ দিয়েছিল সরকার। মানবসম্পদ মন্ত্রী পিকে শেখর বাবু বিধানসভায় ঘোষণা করেছিলেন যে ৮০ কোটি টাকা খরচ করে ২৭টি মন্দিরে বিয়েবাড়ি বা ম্যারেজ হল তৈরি করা হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মাদ্রাজ হাই কোর্টে মামলা হয়। মাদুরাই বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বিচারপতি এসএম সুব্রহ্মণ্যম ও বিচারপতি জি অরুল মুরুগান সরকারের সিদ্ধান্তকে খারিজ করে দেয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মন্দিরে জমা অর্থ কেবলমাত্র ঈশ্বরের। এই টাকার উপরে দেবতারই অধিকার রয়েছে। তবে মন্দির অলাভজনক প্রতিষ্ঠান নয়, তাদের তহবিল হিন্দু ধর্ম ও অনুদান বৃত্তি আইনের অধীনে নির্দিষ্ট সীমায় থাকা উচিত।

এই আইনের অধীনে সরকার হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির দেখভাল করে। মাদ্রাজ হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যকে নিশ্চিত করতে হবে যে মন্দিরে জমা পড়া অর্থ ধর্মীয় কাজে বা ভক্তদের জন্য ব্যবহার করা হচ্ছে। এই অর্থ মন্দিরের কোনও উৎসব-অনুষ্ঠান, রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যবহার করা উচিত। ধর্ম সংক্রান্ত ছাড়া অন্য কোনও বিষয়ে মন্দিরে দান করা অর্থ ব্যবহার করা যাবে না।

মাদ্রাজ হাই কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, “মন্দিরের তহবিল ব্যবহার করার সরকারের প্রচেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এতে হিন্দুদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *