West Bengal Weather: বৃষ্টি কমলেও আশঙ্কা থাকছেই, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা – Bengali News | West Bengal and Kolkata Weather Report for 27th August: again fear of flood in West Bengal, DVC releasing water
কলকাতা: গভীর নিম্নচাপের জেরে গত রবিবারও প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। মঙ্গলবার থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বাংলার জন্য এখনও আশঙ্কার কারণ রয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতেই বাংলার জন্য আশঙ্কা বাড়ছে। আরও বেশি জল ছাড়ছে ডিভিসি। ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় প্লাবনের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই নতুন করে ভাসতে শুরু করেছে ঘাটাল।
৬০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। দামোদরের জলে কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা।
সবিস্তারে আসছে…