Home Decor Tips: ঘরে ভিতর পচা পচা গন্ধ? রুম ফ্রেশনার নয়, ঘরোয়া টোটকাতেই হবে সমাধান – Bengali News | Try this tips to fresh up your room
আচমকাই বাইরে থেকে বাড়ি ঢুকেই নাকে এল পচা পচা গন্ধ। ঘরের কোণা থেকে খাটের তলায় উঁকি মেরেও কিছু নজরে পড়ল না। হঠাৎ এমন কেন গন্ধ, তা বুঝতেই হাজার চিন্তা। অনেক সময় দীর্ঘক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকলে ঘরে পচা গন্ধ হতে পারে। রুম ফ্রেশনার দিয়েও তেমন কাজ হয় না। ঘরোয়া কিছু টোটকা রয়েছে, যা করলেই কিন্তু দূর হবে গন্ধ।
১) বাজে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।
২) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।
৪) ঘরের ঢুকেই জানলা বন্ধ রাখলে, জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়ায় এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।
৫) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। সপ্তাহে অন্তত এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।
৬) ঘর মোছার জলে কপূর ফেলে দিন। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে।