Election Commission: বুথ বাড়ছে, বাড়ছে না BLO, SIR আবহে বাংলায় কমিশনকে ঘিরে ধরেছে 'শূন্যতা' - Bengali News | Election Commission Concerned as BLO Posts Remain Vacant in 8,428 Booths Across West Bengal - 24 Ghanta Bangla News
Home

Election Commission: বুথ বাড়ছে, বাড়ছে না BLO, SIR আবহে বাংলায় কমিশনকে ঘিরে ধরেছে ‘শূন্যতা’ – Bengali News | Election Commission Concerned as BLO Posts Remain Vacant in 8,428 Booths Across West Bengal

Spread the love

কমিশনে ঘাটতি বিএলও-র (ফাইল ছবি)Image Credit source: Getty Image

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার বিন্যাসের নিরিখে সংযোজন হতে চলেছে ১৪ হাজারের অধিক বুথ। কিন্তু বুথ বাড়ালেই তো হবে না, নির্বাচনকালীন পরিস্থিতিতে কিংবা কোনও রকম ভোটার কার্ড সংক্রান্ত সমীক্ষা। বিশেষ করে SIR বা ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জনের সময় সেই বাড়তি বুথে প্রয়োজন পর্যাপ্ত বুথ লেভেল অফিসার বা বিএলও।

শুধুই শূন্য়তা

সম্প্রতি এই নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০ হাজারের সামান্য অধিক। এর সঙ্গে আরও ১৪ হাজার নতুন বুথ সংযোজন হলে বাংলায় মোট বুথের সংখ্যা দাঁড়াবে প্রায় ৯৪ হাজার। কিন্তু সেই বুথ বাড়ার আগেই নজরে এল ঘাটতি।

সিইও দফতরে জমা পড়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে রাজ্যে ৮ হাজার ৮৪৮টি বুথে দেখা দিয়েছে বিএলও শূন্যতা। একজন বুথ লেভেল অফিসার কমিশনের একেবারে তৃণমূল স্তরের কর্মী। দেশের নির্বাচন কমিশন ও ভোটারদের মধ্য়ে সম্পর্কের সেতু তিনিই তৈরি করেন। কিন্তু সেই বিএলও পদেই এত ঘাটতি, তা নিয়ে চিন্তিত কমিশনও। তার মধ্য়ে আবার বুথের সংখ্য়া বৃদ্ধির সঙ্গে প্রয়োজন পড়বে আরও বিএলও-র। তাই এই পরিস্থিতিতে দ্রুত নিয়োগের কথাই ভাবছে কমিশন।

জানা গিয়েছে, বিএলও ঘাটতির নিরিখে শীর্ষে রয়েছে উত্তর দিনাজপুর। সেখানে বর্তমানে ৯৭৫টি বুথে কোনও বিএলও নেই। আর বাদ বাকি জেলাগুলিতেও যে খুব একটা ভাল পরিস্থিতি এমনটা নয়। ঘুরিয়ে-ফিরিয়ে ছবিটা প্রায় এক। যেমন, কলকাতারই ৬২৪ বুথে বিএলও নিয়োগ প্রয়োজন। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮৫৯টি বুথের মধ্যে ৩৯৯টি বুথে কোনও বিএলও নেই। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, দ্রুত ও ত্রুটিহীন নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *