Rose Water: গোলাপ জল তো মুখে লাগান, জানেন কোন কোন জিনিসের সঙ্গে এটি মেশানো ভাল নয়? - Bengali News | Skin Care Tips, Know which elements show not use with Rose Water - 24 Ghanta Bangla News
Home

Rose Water: গোলাপ জল তো মুখে লাগান, জানেন কোন কোন জিনিসের সঙ্গে এটি মেশানো ভাল নয়? – Bengali News | Skin Care Tips, Know which elements show not use with Rose Water

Spread the love

গোলাপ জল তো মুখে লাগান, জানেন কোন কোন জিনিসের সঙ্গে এটি মেশানো ভাল নয়?Image Credit source: Canva, Pinterest

ত্বকের যত্নে গোলাপ জলের (Rose Water) উপকারিতা বিরাট। গোলাপ জল ত্বকের জন্য বেশ নিরাপদ। এবং এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। বাইরে থেকে বাড়ি ফিরে একখানা কটন প্যাডে গোলাপ জল দিয়ে মুখে আলতো করে ঘষলে ত্বকের ক্লান্তি দূর হয়। এ ছাড়া গোলাপ জলের সঙ্গে বেশ কিছু জিনিস মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। যা ত্বকের যত্নে কার্যকরী ভূমিকা পালন করে। তবে কিছু জিনিসের সঙ্গে গোলাপ জল মেশালে তা ত্বকে জ্বালা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।

কোন কোন জিনিসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার ভাল নয়?

  • বেকিং সোডা – বেকিং সোডা অনেক কিছু পরিষ্কার করতে পারে। তবে গোলাপ জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে লাগালে পিএইচ ভারসাম্য বিঘ্নিত হয়।
  • লেবু – পাতিলেবু ভিটামিন সি এর অন্যতম ভাণ্ডার। কিন্তু লেবুর রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে লাগাতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
  • ভিনিগার – ভিনিগার অন্য জিনিস পরিষ্কার করে ঠিকই, কিন্তু তা ত্বকে সরাসরি ব্যবহার করা ঠিক নয়। তাতে ত্বকে লালচে ভাব দেখা যায়।
  • ব্লিচ বা হেয়ার রিমুভাল ক্রিমের সঙ্গে – ব্লিচের কেমিক্যালের সঙ্গে গোলাপ জল মিশলে ত্বকে জ্বালা, পোড়া ভাব বা দাগ হওয়ার ঝুঁকি রয়েছে।
  • অতিরিক্ত শক্তিশালী অ্যাসিড – গোলাপ জল সাধারণত মৃদু। তাই অ্যাসিডিক উপাদানের সঙ্গে মেশালে ত্বকে জ্বালা, শুষ্কতা বা র‍্যাশ হতে পারে।
  • অ্যালকোহলযুক্ত টোনার বা সলিউশন – অ্যালকোহল ত্বককে শুষ্ক করে এবং গোলাপ জলের মৃদু প্রভাবকে নষ্ট করে দেয়।

ত্বকে গোলাপ জল কীভাবে ব্যবহার করবেন?

গোলাপ জলকে আলাদা টোনার হিসেবে বা মৃদু ফেস প্যাকের (যেমন মুলতানি মাটি, অ্যালোভেরা জেল) সঙ্গে ব্যবহার করা নিরাপদ। কোনও নতুন মিশ্রণ ব্যবহারের আগে ত্বকের কোনও ছোট জায়গায় প্যাচ টেস্ট করুন। সমস্যা না হলে তবেই ওই মিশ্রণ ত্বকে ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *