Masood Azhar Returns: শুরু হয়েছে চাঁদা তোলা! ৪০০ কোটি টাকা নিয়ে আবার 'কামব্যাক' করতে চায় সিঁদুর-সংঘাতে অনাথ হওয়া মাসুদ আজহার - Bengali News | Masood Azhar Jaish e Mohammad Plots to Comeback With 313 Doubling as Terror Hubs, Plans Rs 3.91 Billion Fundrising - 24 Ghanta Bangla News
Home

Masood Azhar Returns: শুরু হয়েছে চাঁদা তোলা! ৪০০ কোটি টাকা নিয়ে আবার ‘কামব্যাক’ করতে চায় সিঁদুর-সংঘাতে অনাথ হওয়া মাসুদ আজহার – Bengali News | Masood Azhar Jaish e Mohammad Plots to Comeback With 313 Doubling as Terror Hubs, Plans Rs 3.91 Billion Fundrising

Spread the love

নয়াদিল্লি: ক্ষত নিরাময় করছে মাসুদ। এই ক্ষত যতটা শারীরিক, ততটাই মানসিক এবং ততটাই আর্থ-সামাজিক। ৭ই মে, অপারেশন সিঁদুর। ভোররাতে পাকিস্তানে ঢুকে যে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ক্ষত সেই হামলারই পরিণাম। ওই রাতে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের অন্দরে থাকা একের পর এক জঙ্গিঘাঁটি। শেষ হয়ে যায় পাক জঙ্গি মাসুদ আজহারের গোটা পরিবার।

তবে সেই ক্ষতই এবার সারিয়ে ফিরে আসার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনের প্রধান। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র সঙ্গে হাত মিলিয়ে নতুন করে ‘কামব্যাক কৌশল’ তৈরি করেছে জইশ প্রধান। শুরু হয়ে গিয়েছে চাঁদা তোলা। লক্ষ্যমাত্রা ভারতীয় মুদ্রায় ৩৯১ কোটি টাকা।

অনুদানের সাম্রাজ্য

এই অনুদান দিয়ে কোন সাম্রাজ্য তৈরি করবে মাসুদ? জানা গিয়েছে, সিঁদুর সংঘাতে ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলিকে এই টাকায় নির্মাণ করা হবে। মাসুদের লক্ষ্য, পাকিস্তান জুড়ে জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের ছাতার তলায় ৩০০টি মসজিদ গড়ে তুলবে তারা। তবে সত্যিই কি মসজিদ? ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানের বুকে সন্ত্রাসবাদকে একদম খুল্লামখুল্লা পরিচালনের জন্য মসজিদের আড়ালেই জঙ্গি হওয়ার পাঠ পড়ায় মাসুদের চেলারা। সূত্রের খবর, এই অনুদানের কথা যাতে কারওর কানে না পৌঁছয় এবং আন্তর্জাতিক তদন্ত এড়াতে চাঁদা তোলার ক্ষেত্রে নিজেদের তৈরি ডিজিটাল ওয়ালেট অ্যাপ, ‘ইজিপয়সা’ এবং ‘সাডাপে’ ব্যবহার করছে জইশ-ই-মহম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *