Women Heart Attack: মহিলাদের শরীরে হৃদরোগ বাসা বাঁধে নিশ্চুপে? এই সব লক্ষণ দেখলে সতর্ক হন – Bengali News | Signs and symptoms of heart attack in women
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় হরমোনের তারতম্যের কারণে হার্টের স্বাস্থ্যও প্রভাবিত হয়। ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের কারণেও হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। ধূমপান, শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ এর অন্যতম কারণ হতে পারে।