Shahrukh Khan: ‘যদি আমার এমন লুক হত!’ কোন নায়ককে দেখে হা হুতাশ শাহরুখের? – Bengali News | Shahrukh Khan comment on Bobby Deol Looks
তিনি বলিউডের বাদশা খান। বলিউডে তাঁর রাজত্ব সুপারহিট। তবুও শাহরুখের রয়েছে বেশ কিছু খেদ। বিশেষ করে বলিউডের এক নায়ককে দেখলে শাহরুখের মনে জ্বলে ওঠে হিংসার আগুন। সঙ্গে দীর্ঘ নিশ্বাস। ইশ.. আমি যদি ওর মতো দেখতে হতাম! তা বলিউডের ‘দিলওয়ালে’ হঠাৎ কোন নায়কের রূপ দেখে এমন জ্বলে ওঠেন?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বুধবার ছেলে আরিয়ানের প্রথম পরিচালিত ছবি Ba***ds of Bollywood-এর প্রচারে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি বলে উঠলেন, বলিউডের এক নায়কের লুক দেখেই তাঁর হিংসা হয়। আর তিনি আর কেউ নন, ববি দেওল।
কার কথা বললে শাহরুখ?
সালটা ১৯৯৫। বরসাত ছবি থেকে বলিউডে পা রাখেন ধর্মেন্দ্রপুত্র। বিপরীতে রাজেশ খান্নার কন্য়া টুইঙ্কল। শাহরুখের কথায়, এক ফিল্মি অনুষ্ঠানে ববিকে প্রথম দেখি। সান গ্লাস পরে, সাদা পোশাকে দাঁড়িয়ে ছিল। দেখেই মনে হয়েছিল, এক সুপারস্টার। মনে মনে ভাবছিল, নায়ক তো এরকমই হয়। যেমন দেখতে, তেমন চেহারা এবং তেমনই অ্যাটিটিউড। সেদিন ঈশ্বরকে বলে ছিলাম, আমার কেন এমন লুক নয়! শাহরুখের মুখে এমন কথা শুনে আপ্লুত হন ববি দেওল। আরিয়ানের এই সিরিজে ববিকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। ববির কথায়, শাহরুখ খুবই দিলদার মানুষ। বলিউডের বাদশা হয়েও তিনি একেবারেই মাটির মানুষ। প্রার্থনা করি, আরিয়ানও শাহরুখের মতোই বড়মাপের মানুষ হবে।
শাহরুখপুত্র আরিয়ান খান, কখনই বাবার মতো অভিনেতা হতে চাননি। উলটে তাঁর বরাবরই ইচ্ছে ছিল সিনেমা তৈরি করার। সেই ইচ্ছাকে সঙ্গে নিয়েই নেটফ্লিক্সে আরিয়ান তৈরি করলেন Ba***ds of Bollywood। সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ, নেটফ্লিক্সে দেখা যাবে আরিয়ানের এই ছবি।