'আমার একটা হাতই যথেষ্ট...', অপারেশনের পর কেমন আছেন শাহরুখ? - Bengali News | Shah rukh khan opens up on his health issue - 24 Ghanta Bangla News
Home

‘আমার একটা হাতই যথেষ্ট…’, অপারেশনের পর কেমন আছেন শাহরুখ? – Bengali News | Shah rukh khan opens up on his health issue

Spread the love

গত ৪৮ ঘন্টায়, শাহরুখ খানকে ঘিরে আবারও শোরগোল। কারণ কিং খান এবার মাঠে নামলেন ছেলে আরিয়ান খানের প্রথম প্রজেক্টের প্রচারে। নেটফ্লিক্সের সেই সিরিজ নিয়ে এবার মঞ্চে হাজির খোদ কিং খান। ইতিমধ্যেই সিরিজ প্রিভিউ নজর কেড়েছে সকলের। আরিয়ান বাবার কপিক্যাট-এর তকমাও পেয়েছে। এবার নেটফ্লিক্সের মঞ্চে এসে কিং রাজার মতোই সকলের মন জয় করলেন। জানালেন তাঁর ছেলের পরিশ্রমের কথা, শেয়ার করলেন তাঁর বলিউডের কিছু টুকরো স্মৃতির কথা। তবে সকলের আগে যা করলেন, তা হল সকলের জল্পনায় জল ঢাললেন। কিছুদিন আগেই খবর মিলেছিল, শাহরুখ খান অসুস্থ, দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিদেশে। শুটিং সেটে চোট পেয়েছেন তিনি। এদিন মঞ্চে তাঁর একটি হাতও ছিল বাঁধা।

শাহরুখ খান গ্র্যান্ড এন্ট্রির পরই বললেন, “আমি জানি আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, তাই আগে আমি সেই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি, আমার হাতে কী হয়েছে? চোট লেগে গিয়েছিল, একটা বড় অপারেশন হয়েছে। এক-দু’মাস লেগে যাবে আমার সুস্থ হতে। তবে জাতীয় পুরস্কার নেওয়ার জন্যে আমার একটা হাতই যথেষ্ট। আসলে অধিকাংশ কাজই আমি এক হাতে করে থাকি। কেবল একটা ক্ষেত্রেই সময় হয়, যখন আমার একটা হাত না থাকে, আর সেটা হল আপনাদেরকে ভালবাসা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *