Trump Zelenskyy Meeting: বৈঠকের মাঝেই পুতিনকে ফোন, হোয়াইট হাউসের 'শান্তি-আলোচনায়' বিঘ্ন ঘটাল না ড্রোন হামলায় জর্জরিত কিভ - Bengali News | European Leaders Convene, Zelenskyy Visits Oval Office, Trump Hosts Surprise Peace Talks - 24 Ghanta Bangla News
Home

Trump Zelenskyy Meeting: বৈঠকের মাঝেই পুতিনকে ফোন, হোয়াইট হাউসের ‘শান্তি-আলোচনায়’ বিঘ্ন ঘটাল না ড্রোন হামলায় জর্জরিত কিভ – Bengali News | European Leaders Convene, Zelenskyy Visits Oval Office, Trump Hosts Surprise Peace Talks

Spread the love

ওয়াশিংটন: মাঝে বেশ কয়েকটা মাসের ব্যবধান। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে যখন হোয়াইট হাউসের ওভাল অফিসে পৌঁছলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেই সময় কি তাঁর মনে ফেব্রুয়ারির তিক্ত স্মৃতি ফিরে আসেনি? আগের বৈঠকের ‘অপ্রাপ্তি’, বিবাদ, তারপরেও ‘হাসি মুখে’ বেরিয়ে আসা। আর কয়েক মাস পর আবার সেই ওভাল অফিসেই হাজির জেলেনস্কি।

তবে এবার তিনি কিন্তু একা ছিলেন না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে জেলেনস্কিকে সমর্থন জানান ইউরোপীয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রনেতাকেও দেখা যায় ট্রাম্পের এই ‘শান্তি-বৈঠকে’। রুদ্ধদ্বারের আলোচনা কিছুটা প্রকাশ্য়ে এসেছে। বৈঠক যে একেবারে ‘ফলপ্রসূ’ তা কোথাও গিয়ে মানতে নারাজ ওয়াকিবহাল মহল। কারণ, ‘শান্তি’ এখনও ইউক্রেনের বিধ্বস্ত মাটিকে ছুঁয়ে যেতে পারেনি।

আলাস্কায় পুতিন জানিয়েছিলেন, তিনি শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটবেন। কিন্তু ওভাল অফিসে জেলেনস্কি-সহ বিশ্বের আর তাবড় নেতারা যখন জড়ো হলেন, সেই সময় ইউক্রেনের রাজধানী কিভে বেজে উঠল এয়ার সাইরেন। ওই দেশের বায়ুসেনার দাবি, রাজধানী কিভ-সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা। মোট ১৪০টি ড্রোন হামলা হয়েছে বলেই জানিয়েছে তারা।

কেমন গেল বৈঠক?

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, বৈঠক চলাকালীনই ট্রাম্প জানান, সংঘর্ষ রুখতে প্রচেষ্টা জারি রয়েছে। অনেকটা অগ্রগতিও দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে একটা ত্রিপাক্ষিক বৈঠকও প্রয়োজন রয়েছে বলেই মত মার্কিন প্রেসিডেন্টের। তাঁর কথায়, “আমার মনে হয় তখনই সব কিছু ঠিক হবে, যখন আমরা একটা ত্রিপাক্ষিক বৈঠকে বসব।” এরপরেই জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই সংঘর্ষ শেষ হবেই। উনি (জেলেনস্কি) সেটাই চান, পুতিনও সেটাই চান।”

এরপরেই ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য সহযোগিতার বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অন্যান্য দেশগুলির মতো সেখানে আপাতত তিনি সেনা পাঠাবেন না বলেই জানিয়েছেন। অবশ্য ভবিষ্যতে এই ভাবনায় পরিবর্তনও ঘটতে পারে বলে ইঙ্গিতও দিয়ে দিয়েছেন। তাঁর কথায়, “ইউক্রেনের নিরাপত্তায় ঢালের মতো ইউরোপ দাঁড়িয়ে রয়েছে। আমরাও তাদের সহযোগিতা করব।”

সূত্রের খবর, বৈঠক যেমন চলার প্রায় তেমনই চলেছে। আর তার মাঝে সবচেয়ে নজিরবিহীন পদক্ষেপটা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে ইউরোপীয়ান ইউনিয়নের কূটনীতিকরা জানিয়েছেন, বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্টকে ফোন করেন তিনি। তবে পুতিন ফোন ধরেছেন কিনা কিংবা কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। একাংশের মতে, সম্ভবত ত্রিপাক্ষিক বৈঠক নিয়েই আলোচনা হয়েছে তাদের মধ্যে।

মঙ্গলের আলোচনার পর জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভাল বৈঠক হয়েছে তাঁর। গোটা বিষয়টাই হয়েছে গঠনমূলক। উল্টোদিকে ট্রাম্পের দাবি, সম্মিলিত চুক্তির মাধ্যমে সংঘর্ষে এমন ইতি টানা হবে যে অদূর ভবিষ্যতে আর কোনও আগ্রাসনের পর্যায় থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *