SAMSUNG Galaxy Z Flip4 5G পেয়ে যাবেন 39% সস্তা দামে, কোথায় দিচ্ছে এমন বিশাল অফার? – Bengali News | SAMSUNG Galaxy Z Flip4 5G discount in flipkart, check all offers and price
Flipkart-এ সস্তার ফোন থেকে শুরু করে প্রিমিয়াম ফোন, ফ্ল্যাগশিপ ফোন সবেতেই অফার দেওয়া হচ্ছে। আর তাই এবার অফারের তালিকায় যুক্ত হয়েছে SAMSUNG Galaxy Z Flip 4। ফোনটি অনেক কম দামে ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি এর ফিচারের চেয়ে ডিজাইনের কারণেই বেশি পছন্দ মানুষের। আপনি চাইলে ফোনটি 10,000 টাকা ছাড়ে কিনে নিতে পারেন। দেখে নিন এই ফোনে কী কী ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর তারপরে ফোনটি কিনতে আপনাকে কত টাকা খরচ করতে হবে।
কী কী অফার রয়েছে এই ফোনে?
আমরা যদি ডিসকাউন্টের কথা বলি, তাহলে প্রথমেই জেনে নিন যে SAMSUNG Galaxy Z Flip 4 5G ফোনটির আসল দাম 1,06,999 টাকা। কিন্তু এটি কিনতে আপনাকে এত বেশই টাকা খরচ করতে হবে না। কারণ Flipkart-এ এতে 39 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। তারপরে আবার আসল দাম থেকে 10,000 টাকা কমবে। আর এই সব কিছুর পরে ফোনের দাম হবে 64,999 টাকা। এই দামে আপনি ফোনটিতে 256 GB স্টোরেজ আর 8 GB RAM পাবেন। Bora Purple রঙে ফোনটি কিনতে পারবেন।
এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে…
64,999 টাকার পরেও আপনি চাইলে ফোনের দাম আরও কিছুটা কমিয়ে ফেলতে পারেন। কারণ আপনি এই ফোন কেনার সময় এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন। আর এতে আপনার পুরনো ফোনটিকে কোম্পানিকে দিতে হবে। তারপরেই আপনি নতুন ফোন কিনতে পারবেন। আর তখন আপনি নতুন ফোনের দামে 54,990 টাকা ছাড় পাবেন। কিন্তু এত টাকা তখনই কমানো হবে, যখন আপনার পুরনো ফোনের অবস্থা ভাল হবে। আর তার মডেলটিও নতুন হবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র 10,000 টাকায় SAMSUNG Galaxy Z Flip 4 5G কিনতে পারবেন।