Calcutta High Court: 'শুধু কি আপনারাই অ্যাফেক্টেড হচ্ছেন?', কমিশনের বিরুদ্ধে মামলা করায় তৃণমূলকে প্রশ্ন হাইকোর্টের - Bengali News | TMC appeals against election commission's order at Calcutta high court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ‘শুধু কি আপনারাই অ্যাফেক্টেড হচ্ছেন?’, কমিশনের বিরুদ্ধে মামলা করায় তৃণমূলকে প্রশ্ন হাইকোর্টের – Bengali News | TMC appeals against election commission’s order at Calcutta high court

Spread the love

কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টদের তথ্য চাইছে কমিশন। রাজ্যের শাসক দলের দাবি, এখন এই তথ্য চাওয়াটা নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে সেই মামলা। পশ্চিমবঙ্গে যে শীঘ্রই এসআইআর শুরু হবে, সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে কমিশন। সেই আবহে এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিন তৃণমূলের আবেদন শুনে বিচারপতি বলেন, “শুধু কি আপনারাই অ্যাফেক্টেড (প্রভাবতি) হচ্ছেন? নাকি সমস্ত রাজনৈতিক দল? আপনারা একা কেন এসেছেন?” প্রশ্ন শুনে তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, “অন্য দল হয়ত মেনে নিয়েছে, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ করছি।” দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। তবে সেই আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির কাছে বুথ স্তরের এজেন্টদের নাম চাওয়া হচ্ছে। আর তাতেই আপত্তি তৃণমূলের।

রবিবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই সংক্রান্ত বিষয়ে তাঁরা তিন জন মিলে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনও রাজ্যে কবে থেকে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন শুরু হবে, তা পরবর্তীতে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *