Vastu Tips: নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? বাস্তুশাস্ত্র মতে জানুন দোকানের মূল দরজা কোনদিকে রাখা শুভ - Bengali News | According to Vastu Shastra Main door of shop should be which side - 24 Ghanta Bangla News
Home

Vastu Tips: নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? বাস্তুশাস্ত্র মতে জানুন দোকানের মূল দরজা কোনদিকে রাখা শুভ – Bengali News | According to Vastu Shastra Main door of shop should be which side

Vastu Tips: নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন? বাস্তুশাস্ত্র মতে জানুন দোকানের মূল দরজা কোনদিকে রাখা শুভ

নতুন ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই দেবী লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করেন সকলে। ব্যবসার ক্ষেত্রেও বাস্তুর বিরাট গুরুত্ব রয়েছে। অনেকে তা শুনে অবাক হতে পারেন। কিন্তু বাস্তুশাস্ত্রে ব্যবসা, ব্যবসা স্থান নিয়ে নানা কথা উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে দোকানের মূল দরজা ব্যবসার সাফল্য এবং সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। যার ফলে কোনও দোকানের মূল দরজা সঠিক দিকে থাকলেই সেখানে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে ব্যবসাতে লাভ হয়। আপনি কি জানেন ব্যবসার ক্ষেত্রে যদি দোকান খোলেন নতুন, তা হলে বাস্তুশাস্ত্র মতে কোনদিকে মূল দরজা রাখা শুভ ও অশুভ?

বাস্তুশাস্ত্র বলছে, পূর্ব দিক হল সূর্যোদয়ের দিক। এই দিককে নতুন সূচনা, শক্তি এবং আলোর প্রতীক হিসেবে ধরা হয়। সেই সঙ্গে বাস্তুশাস্ত্রে এও বলা হয় যে, পূর্ব দিকে যদি কোনও দোকানের মূল প্রবেশদ্বার থাকে, তা হলে ওই দোকানটি ব্যবসার জন্য খুবই শুভ হয়। এর পাশাপাশি উত্তর দিককে ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর দিক বলে বিবেচিত করা হয়। পাশাপাশি উত্তর দিককে ধন-সম্পদের দেবতা কুবেরের দিকও বলে মনে করা হয়। যার ফলে উত্তর দিকে যদি কোনও দোকানের মূল দরজা থাকে, তা হলে যে ব্যক্তির দোকান, তাঁর ধন ও সম্পদ বৃদ্ধির সম্ভবনা বাড়তে থাকে। তিনি ব্যবসায় লাভের মুখও দেখেন। পূর্ব ও উত্তর দিকের পাশাপাশি উত্তর-পূর্ব দিককে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। যার ফলে এই দিকে দোকানের মূল দরজা থাকলে কাজে সবসময় শান্তি বজায় থাকে।

কোনদিকে দোকানের মূল দরজা করবেন না? সাধারণত দোকানের মূল প্রবেশদ্বার দক্ষিণ দিকে বানানো উচিত নয়। সেটি বরাবর অশুভ বলে বিবেচিত হয়। এ ছাড়া আর যে দিককে ব্যবসার জন্য খুব একটা শুভ বলে মনে করা হয় না, সেটি হল দক্ষিণ দিক। ফলে এই দিকে দোকানের মূল দরজা থাকলে গ্রাহকের সংখ্যা কমতে পারে। বাস্তুশাস্ত্রে বলা হয় সব সময় দোকানের মালিকদের উচিত দক্ষিণ বা পশ্চিম দিকে বসে গ্রাহকদের সঙ্গে কথা বলা। এমনটা বিশ্বাস করা হয় যে, এভাবে দোকানে মালিক থাকলে সেই দোকানের লাভ হয় এবং ব্যবসাতেও সাফল্য ধরা দেয়।

বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *