একসঙ্গে দেখার কথা ছিল, চুপিচুপি একাই দেখে নিলেন? জানেন কী এই ‘স্ট্রিমিং ইনফিডেলিটি’?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সামান্য একটা সিরিজ় একা দেখলে কি সত্যিই সম্পর্কে দূরত্ব বাড়ে? বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটা সিরিজ় দেখা নিয়ে নয়, সমস্যাটা হলো লুকিয়ে কাজটা করা এবং প্রতিশ্রুতি ভাঙা নিয়ে। একসঙ্গে সিরিজ় দেখা এখনকার দিনে শুধু বিনোদন নয়, বরং কোয়ালিটি টাইম কাটানোর একটা মাধ্যম। যখন আপনি পার্টনারকে না জানিয়ে একাই সেটা দেখে নিচ্ছেন, তখন আসলে আপনি সেই শেয়ারড এক্সপেরিয়েন্সটাকে নষ্ট করছেন। পার্টনারের মনে হতে পারে, আপনি তাঁর সঙ্গে সময় কাটানোর চেয়ে নিজের বিনোদনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এখান থেকেই তৈরি হয় ক্ষোভ এবং অভিমান।