Red Road Independence Day: রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৩৫ পড়ুয়া, ভর্তি SSKM-এ! ছুটে গেলেন মমতা – Bengali News | 35 Students Fall Ill During Red Road Independence Day Event, Admitted to SSKM; Mamata Banerjee Visits Hospital
কলকাতা: রেড রোডের কুচকাওয়াজ থেকে সরাসরি SSKM হাসপাতাল। ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ স্কুল পড়ুয়ারা। তড়িঘড়ি তাদের ভর্তি করা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ৩৫ জন পডু়য়া। তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্য়ে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন চিকিৎসকরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। কী কারণে অসুস্থ হল এই পডু়য়ারা? সেই নিয়ে হাসপাতাল তরফে এখনও কিছু জানা না গেলেও, প্রাথমিক অনুমান, রোদে-তাপে এই অবস্থা হয়েছে তাদের।
(বিস্তারিত আসছে…)