Civic Volunteer: 'মা আমাকে মেরে ফেলল...', রক্তাক্ত অবস্থায় উদ্ধার ছাত্রী, আচমকা দা দিয়ে কোপ সিভিক ভলান্টিয়ারের - Bengali News | Civic volunteer attempted to kill a nursing student after rejection - 24 Ghanta Bangla News
Home

Civic Volunteer: ‘মা আমাকে মেরে ফেলল…’, রক্তাক্ত অবস্থায় উদ্ধার ছাত্রী, আচমকা দা দিয়ে কোপ সিভিক ভলান্টিয়ারের – Bengali News | Civic volunteer attempted to kill a nursing student after rejection

Spread the love

বাসন্তী: আচমকা নার্সিং ছাত্রীর উপর হামলা সিভিক ভলান্টিয়ারের। দা দিয়ে কোপানোর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উপর। আতঙ্কিত গোটা পরিবার।

জানা গিয়েছে, নার্সিং পড়ুয়া সুস্মিতা মণ্ডলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পেশায় বাসন্তী থানার সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু ওই তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ, সেই রাগেই শুক্রবার সকালে ধারাল দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় সুস্মিতাকে। এমনকী দিদিকে বাঁচানোর চেষ্টা করতে গেলে ভাই গোবিন্দ মণ্ডলকেও কোপানো হয় বলে অভিযোগ।

ঘটনার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত বিশ্বজিৎ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া মোড় এলাকায়। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই হামলার ঘটনায় সুস্মিতার মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুস্মিতাকে পছন্দ করতেন বিশ্বজিত। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হননি, আর সেই কারণেই এই হামলা বলে দাবি পরিবারের। সুস্মিতা বেনারসে নার্সিং পড়তেন। বাসন্তী থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নার্সিং ছাত্রীর ভাই আরও জানান, বেশ কিছুদিন আগেই বিয়ের প্রস্তাব নিয়ে তাঁদের বাড়িতেও গিয়েছলেন বিশ্বজিৎ, কিন্তু তাঁরা মেনে নেননি। সুস্মিতার এক আত্মীয় জানায়, আচমকাই এদিন সকালে হামলা করে ওই যুবক, তিনি বলে ওঠেন, ‘মা আমাকে মেরে ফেলল।’ তারপরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *