অল্প খরচেই পাবেন অত্যাধুনিক চিকিৎসা, কলকাতায় খুলল অ্যাডভান্সড কিডনি কেয়ার সার্ভিস – Bengali News | Metro Rail & Nephro Care India Launched Advanced kidney care services
দেশের প্রথম কেন্দ্রীয় সরকার ও প্রাইভেট হেলথকেয়ার পার্টনারশিপ শুরু হল।
কলকাতা: চিকিৎসাক্ষেত্রে নয়া বিপ্লব। কলকাতায় চিকিৎসা ব্যবস্থার এক নয়া অধ্যায় শুরু হল। মেট্রো রেল ও নেফ্রো কেয়ার ইন্ডিয়ার মিলিত উদ্যোগে দেশের প্রথম কেন্দ্রীয় সরকার ও প্রাইভেট হেলথকেয়ার পার্টনারশিপ শুরু হল।
১৪ অগস্ট মেট্রো রেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে সাধারণ মানুষ এবার খুব সামান্য খরচেই অ্যাডভান্সড কিডনি ট্রিটমেন্ট পরিষেবা পাবেন।
মেট্রো রেলের পরিকাঠামো এবং নেফ্রো কেয়ারের বিশিষ্ট চিকিৎসক ও অত্যাধুনিক প্রযুক্তিতে কিডনির চিকিৎসা হবে। বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডঃ প্রতীম সেনগুপ্তের নেতৃত্বে নেফ্রোকেয়ারের লক্ষ্য দেশজুড়ে ৩৫০টি রেনাল কেয়ার ইউনিটের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া। ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে এটি নতুন বিপ্লব আনবে।
