Bengali Movie: সব সিনেমা হলে বছরে ৩৬৫ দিন বাংলা ছবি চালানো বাধ্যতামূলক, বড় উদ্যোগ রাজ্য সরকারের – Bengali News | Bengali movie show mandatory at all cinema halls of bengal from 3 to 9pm
কলকাতা: বাংলা ছবির জন্য এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের। এবার থেকে রাজ্যের সব সিনেমা হলে একটা নির্দিষ্ট সময়ে বাংলা ছবি চলা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। অর্থাৎ ৩৬৫ দিনে সিঙ্গল স্ক্রিনে ৩৬৫টি বাংলা ছবির শো চলবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বাঙালি অস্মিতা নিয়ে যখন চর্চা চলছে রাজ্য জুড়ে, তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
কয়েকদিন আগেই বাংলা ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী, প্রযোজকরা। ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ। সেখানেই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর আজ, বুধবার সেই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।
রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শন বা শো দেওয়া বাধ্যতামূলক করা হল। এই প্রাইম টাইম ঠিক করা হয়েছে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। সব হলে প্রাইম টাইমে একটি করে শো বাংলা ছবিকে দিতেই হবে সিঙ্গল প্লেক্সে।
৩৬৫ দিনে ৩৬৫টি শো চলবে সিঙ্গল স্ক্রিনে। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। যেমন দুটি স্ক্রিন হলে বছরে ৭৩০টি শো, ৩টি স্ক্রিন থাকলে বছরে ৩৭৬৫×৩ অর্থাৎ ১০৯৫টি শো, ৪টি স্ক্রিন থাকলে ৩৬৫×৪ অর্থাৎ ১৪৬০টি শো চলবে বাংলা ছবির। এই কটা শো চালাতেই হবে হল মালিকদের।
সবিস্তারে আসছে…