Yuva Sathi: ৪৮ ঘণ্টার মধ্যে ৮ লাখ বেকারের আবেদন, শুধু কলকাতায় ভাতার আবেদন কত জমা পড়ল জানেন - Bengali News | 8 lakh application submitted in West Bengal for Yuva Sathi - 24 Ghanta Bangla News
Home

Yuva Sathi: ৪৮ ঘণ্টার মধ্যে ৮ লাখ বেকারের আবেদন, শুধু কলকাতায় ভাতার আবেদন কত জমা পড়ল জানেন – Bengali News | 8 lakh application submitted in West Bengal for Yuva Sathi

Spread the love

কলকাতা: ভোটের আগে কার্যত কল্পতরুর মতো ‘যুব সাথী’ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা, চাকরি না পাওয়া যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন এই প্রকল্পে। রবিবার থেকে শুরু হয়েছে এই প্রকল্পে আবেদনের প্রক্রিয়া। ৪৮ ঘণ্টা পেরোয়নি এখনও। তার আগেই আবেদনকারীর সংখ্যা ছুঁয়ে ফেলল ৮ লক্ষ।

২১ বছর থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পে ভাতার জন্য আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। সোমবার সকাল থেকে বেলা ১২টার মধ্যেই ৯১ হাজার ৫৮৭ আবেদন জমা পড়েছে। রাজ্য বাজেটে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, লাখ লাখ আবেদন জমা পড়েছে, তবে পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা ঠিক কত?

যুব সাথীর আবেদনে কারা এগিয়ে

গতকাল পর্যন্ত মোট আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেখানে দেড় দিনে আবেদকারীর সংখ্যা ৭৭ হাজার ৭৯০। দক্ষিণ ২৪ পরগনায় মোট ৪৯ হাজার ৪৪৯টি আবেদন জমা পড়েছে। তৃতীয় স্থানে বাঁকুড়া। আবেদনের সংখ্যা ৪৮ হাজার ১২২।

কোন জেলায় কত আবেদন একনজরে

পুরুলিয়ায় আবেদন করেছেন ৪৬ হাজার ৯৪৫ জন।

উত্তর ২৪ পরগনায় আবেদনকারীর সংখ্যা ৪৪ হাজার ৩২৬।

হুগলিতে মোট আবেদন জমা পড়েছে ৩৬ হাজার ৫৪১টি।

পূর্ব বর্ধমানে ৩৪ হাজার ৫০৬টি আবেদন।

পশ্চিম মেদিনীপুরে ৩৩ হাজার ২৯৬টি ফর্ম জমা পড়েছে।

হাওড়ায় আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৪২টি।

নদিয়ায় আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৩৭৯টি।

পূর্ব মেদিনীপুরে ২৮ হাজার ২৮৫ আবেদন জমা পড়েছে।

কোচবিহারে আবেদনের সংখ্যা ২৩ হাজার ১৩৫টি।

উত্তর দিনাজপুরে আবেদনের সংখ্যা ২৩,১৩২।

জলপাইগুড়িতে ২৩ হাজার ২৩ আবেদন জমা পড়েছে।

বীরভূমে ২২ হাজার ৭৯৫টি আবেদন করা হয়েছে।

পশ্চিম বর্ধমানে ২০ হাজার ৮০৬ জন নাম নথিভুক্ত করেছেন।

দক্ষিণ দিনাজপুরে মোট আবেদন ১৭ হাজার ৭৩৮।

কলকাতায় সংখ্যাটা ১৫ হাজার ৭৮০।

মালদহে ১৩ হাজার ৮০৫ জন আবেদন করেছেন।

আলিপুরদুয়ারে ১১ হাজার ৪৭৯ জন আবেদন করেছেন।

ঝাড়গ্রামে ১০ হাজার ৮৮৬ জন আবেদন জমা দিয়েছেন।

পাহাড়ি জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে মোট ৮ হাজার ৯১৯ আবেদন জমা পড়েছে।

সবচেয়ে কম আবেদন জমা পড়েছে কালিম্পংয়ে। মাত্র ২ হাজার ৭১৪। তবে কালিম্পং পাহাড়ি জেলা, আয়তনেও খুব ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *