Kolkata Derby: কলকাতা ডার্বির দিন ঘোষণা, ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল-মোহনবাগান – Bengali News | East Bengal and Mohun Bagan to face in Kolkata Derby in Durand Cup 2025 Quarter Final Match on 17th August
মরসুমের প্রথম ডার্বি হয়েছিল কলকাতা লিগে। বিদেশিহীন কলকাতা ডার্বি। চেনা মুখ ছিল বেশ কয়েকজন। তবে সেই ডার্বির উত্তেজনার পারদ আরও চড়ছে। কারণ, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই। গত দু-তিন দিন নানা জল্পনা হিসেব চলছিল। বড় ম্যাচের সম্ভাবনাই বেশি ছিল। আপাতত আর কোনও জল্পনা নয়। ডুরান্ড কাপের তরফে সোশ্যাল মিডিয়ায় একে একে কোয়ার্টার ফাইনালের লাইন আপ দেওয়া হয়। এরপরই চিত্রটা পরিষ্কার হতে শুরু করেছিল। অবশেষে চতুর্থ কোয়ার্টার ফাইনালের লাইন আপও। ১৭ অগস্ট অর্থাৎ আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি।
বিস্তারিত আসছে…