Sukanta Majumdar: ‘ফার্স্ট বয়’ সুকান্ত মজুমদার, বাংলার আর কোনও সাংসদই নেই ১০ জনের তালিকায়… – Bengali News | BJP MP Sukanta Majumdar who asked highest Number of questions
বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।
কলকাতা: গত পাঁচ বছরে সাংসদদের পারফরম্যান্স কেমন, তার তালিকা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর (ADR)। তাদের তালিকা অনুযায়ী, গোটা সংসদে প্রশ্ন করার নিরিখে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
গত পাঁচ বছরের একটি তালিকা প্রকাশ করেছে এডিআর। সেখানে তারা ১০ সাংসদের নাম, দল উল্লেখ করে তালিকা দিয়েছে। কতগুলি প্রশ্ন তারও উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে ৫০৫ জন সাংসদ গত পাঁচ বছরে ৯২২৭১টি প্রশ্ন করেছেন।
১০ জনের তালিকায় শীর্ষে আছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পাঁচ বছরে ৫৯৬টি প্রশ্ন করেছেন তিনি। ১০ জনের তালিকায় সুকান্ত ছাড়া বাংলার কোনও সাংসদের নাম নেই। দ্বিতীয় স্থানেই আছেন সুধীর গুপ্তা। মধ্য প্রদেশের সাংসদ তিনি। এনসিপির সুপ্রিয়া সুলে আছেন পঞ্চম স্থানে।
এডিআরের রিপোর্ট অনুযায়ী, এই পাঁচ বছরে সবথেকে বেশি প্রশ্ন করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ে। এরপরই রয়েছে কৃষিসংক্রান্ত প্রশ্ন। পরপর আছে রেল, অর্থ, শিক্ষা, পরিবেশ।