Kunal Ghosh: 'নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন?', খোঁচা কুণালের - Bengali News | Kunal ghosh kunal ghosh: 'Why did Suvendu Adhikari fall alone in the Nabanna Abhijan?', Kunal Ghosh's criticism - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh: ‘নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন?’, খোঁচা কুণালের – Bengali News | Kunal ghosh kunal ghosh: ‘Why did Suvendu Adhikari fall alone in the Nabanna Abhijan?’, Kunal Ghosh’s criticism

Spread the love

কুণালের খোঁচা শুভেন্দুকেImage Credit source: TV9 Bangla

কলকাতা: নবান্ন অভিযান নিয়ে রাজ্যের শাসকদলের খোঁচা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শাসকদলের তরফে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন করেন, “গতকালের নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন?” কুণাল ঘোষের প্রশ্ন, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের কেন নবান্ন অভিযানে দেখা গেল না? তাঁর কথায়, “বিজেপির অন্দরে কান পাতলে অনেক কিছুই শোনা যাচ্ছে।”

কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুবাবুর লোকেরাই তো কাল নবান্ন অভিযান করেছেন। সুকান্তবাবু তো পুরো কাল ডোবালেন। কেন কাল শুভেন্দুবাবু একা পড়ে গেলেন জানেন? বিজেপি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অনেক কথা।”

যদিও কুণালের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি কেবল বিজেপি নেতা। বিরোধী দলনেতার দায়িত্ব রাজ্যের যে কোনও প্রতিবাদ, ক্ষোভ, অসন্তোষকে স্পর্শ করা। তাই তিনি সেখানে গিয়েছেন। বিজেপির নেতা কর্মী, বিধায়করা গিয়েছেন।”

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “আমি তো আগেই বলেছিলাম, আমার শরীরটা ঠিক নেই। আমি আন্দোলনে থাকব না। নৈতিক সমর্থন রয়েছে আমাদের সবার।”

নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই সাতটি মামলা রুজু হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও এক্ষেত্রে কুণালের অভিযোগ, বিজেপি নেতাই ধাক্কা মেরেছেন তিলোত্তমার মাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *