পুলিশের সঙ্গে লুকোচুরি, বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থানে বসলেন শুভেন্দুরা - Bengali News | Nabanna Abhiyan: Suvendu Adhikari sit in Protest at Park Street after Facing Obstruction from Police - 24 Ghanta Bangla News
Home

পুলিশের সঙ্গে লুকোচুরি, বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থানে বসলেন শুভেন্দুরা – Bengali News | Nabanna Abhiyan: Suvendu Adhikari sit in Protest at Park Street after Facing Obstruction from Police

Spread the love

পার্ক স্ট্রিটে ধস্তাধস্তি।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। শুভেন্দু অধিকারী পথে নামতেই বাধা পুলিশের। তিলোত্তমার মা-বাবাকে নিয়ে ডোরিনা ক্রসিংয়ে পৌঁছন শুভেন্দু অধিকারী। তবে প্রতি পদেই বাধা পান। একদিকে, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ, সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন।

নবান্ন অভিযান আটকাতে ত্রি-স্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। সংঘর্ষে আহত হন এক মহিলা।

পুলিশ লাঠিচার্জও শুরু করে। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *