IND vs NZ Live Score: রবিবার মরুশহরে ভারত-কিউয়ি লড়াই, গ্রুপ-এ-র শীর্ষে শেষ করবে কোন টিম? – Bengali News | India vs New Zealand Champions Trophy 2025 live score IND vs NZ Cricket Match Scorecard online
দুবাই: এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) গ্রুপ-এ থেকে সেমিফাইনাল পাকা ভারত ও নিউজিল্যান্ডের। আজ, রবিবাসরীয় লড়াইয়ের শেষে জানা যাবে কোন টিম গ্রুপ-এর শীর্ষে থেকে সেমিফাইনালে লড়বে। দুটো দলই এই টুর্নামেন্টে এখনও অবধি ২টো করে ম্যাচ খেলেছে। আর সেগুলিতে রোহিত এবং স্যান্টনাররা জিতেছিলেন। এ বার দুই দলের আসল পরীক্ষা। যেহেতু ২টো টিমের সেমিফাইনাল নিশ্চিত, তাই একাদশে পরীক্ষা নিরীক্ষা দেখা যেতে পারে। আজকের ম্যাচ ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য গুরুত্বপূর্ণ। কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে নামবেন তিনি।
ওডিআইতে অতীতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল ১১৮টি ম্যাচে। তার মধ্যে ৬০টি ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের জয় ৫০টি ম্যাচে। ১টি ম্যাচ টাই হয়েছিল। ম্যাচ অমীমাংসিত ৭টি। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-কিউয়ি সাক্ষাত দেখলে নজরে পড়বে তাতে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টে ২টো দল ১ বার মুখোমুখি হয়েছিল। তাতে ২০০০ সালে নাইরোবিতে ৪ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড।