Indian Army: 'কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি', স্পষ্ট জানাল ভারতীয় সেনা - Bengali News | Jammu and Kashmir: no ceasefire violation said Indian Army - 24 Ghanta Bangla News
Home

Indian Army: ‘কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি’, স্পষ্ট জানাল ভারতীয় সেনা – Bengali News | Jammu and Kashmir: no ceasefire violation said Indian Army

Spread the love

জম্মু ও কাশ্মীর: ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পড়শি দেশ। এমন খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এরপরই মুখ খোলে ভারতীয় সেনা। পরিষ্কার জানিয়ে দেয় এখনও পর্যন্ত কোনও রকম সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।

মঙ্গলবার রাতে আচমকাই জানতে পারা যায়, পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এবং ভারতীয় সেনাবাহিনী প্রায় পনেরো মিনিট ধরে পাকিস্তানি সেনাকে জবাব দিচ্ছে। কিন্তু হতাহতের কোনও খবর নেই। এই খবরটি ছড়িয়ে পড়ার খানিক বাদেই সেনার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, “নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।”

এর আগে মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাতের আবহেই পাক সেনা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেন। গত ৯ মে শুক্রবার গভীর রাতে জম্মু সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) পোস্টগুলিতে পাকিস্তান রেঞ্জার্স বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

বস্তুত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। বেছে-বেছে ছাব্বিশ জন নীরিহ পর্যটককে খুন করে জঙ্গিরা। এরপরই পাকিস্তানকে পাল্টা জবাব দেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি গুলি। তারপরও চুপ থাকেনি পাকিস্তান। পাল্টা হামলা চালায় তারাও। ভারত-পাকিস্তান সেই সংঘাতের আবহেই তখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *