Asansol: মন্দিরে পুজো দেওয়ার পরই এগিয়ে আসেন সাধু…তারপরই! বীভৎস অভিজ্ঞতা মহিলার

আসানসোল: স্ত্রী-সন্তানকে নিয়ে গিয়েছিলেন মন্দিরে। ঠাকুর দর্শন করেন। তারপর যেই বেরলেন সামনে এক সাধু। সেই সাধুর কাছ থেকে আশীর্বাদ চাইতে গেলেই ভয়ঙ্কর কাণ্ড…। হার ছিনিয়ে নিয়ে চম্পট দিলেন তিনি। সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার চার। তাদের গ্রেফতার করেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। ধৃতরা উত্তরাখণ্ড এবং হরিয়ানার বাসিন্দা।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি। তিনি তাঁর স্ত্রী, ছেলে-মেয়েদের নিয়ে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। খানিক বাদে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। অভিযোগ,পথেই দামাগড়িয়া রেলব্রিজের কাছে অভিযুক্ত চারজন সাধুবেশে আশীর্বাদের নাম করে কৃষ্ণের স্ত্রীর মঙ্গলসূত্র ছিনতাই করে।
window.onload = function() {
window._taboola = window._taboola || [];
var isMobile = is_mobile(); // Assign function return value to a variable
console.log(“isMobile:”, isMobile); // Debugging output
if (!isMobile) {
console.log(“Loading desktop ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-desk-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
} else {
console.log(“Loading mobile ads”);
_taboola.push({
mode: ‘organic-thumbnails-mid-personalisation-mob-new’,
container: ‘taboola-mid-article-personalisation’,
placement: ‘Mid Article Personalisation’,
target_type: ‘mix’
});
}
};
চার চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে। জানতে পারা যায় ওই চারচাকা নম্বর গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে আসছে। এই খবর পেয়ে চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত মেলাকলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে গাড়ি সহ চারজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়।
