জাতীয় পুরস্কারে সেরা পরিচালক 'দ্য কেরালা স্টোরি'র সুদীপ্ত সেন - Bengali News | Sudipta sen director of the kerala story won national award for best director - 24 Ghanta Bangla News
Home

জাতীয় পুরস্কারে সেরা পরিচালক ‘দ্য কেরালা স্টোরি’র সুদীপ্ত সেন – Bengali News | Sudipta sen director of the kerala story won national award for best director

Spread the love

জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের সম্মান ছিনিয়ে নিলেন দ্য কেরালা স্টোরি ছবির পরিচালক সুদীপ্ত সেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত যে ছবি গোটা দেশে বিতর্কের ঝড় তুলেছিল, সেই ছবিই নজর কাড়ল জাতীয় পুরস্কারের সেরার তালিকায়।

২০২৩ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় তুলেছিল। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মূল উপপাদ্য বিষয় ছিল কেরালা থেকে প্রায় ৩২ হাজার মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করে আইএস-এ যোগদান করানো। এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্র চলে তাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন পরিচালক।

২০২২ সালে পরিচালক সুদীপ্ত সেন এই একই বিষয়ের ওপর একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। যার নাম ছিল ‘ইন দ্য নেম অফ লাভ’। পরিচালক সেই তথ্যচিত্রকেই বড় আকার দিলেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে। এই ছবিতে পরিচালক সুদীপ্ত সেন যেন দেখিয়ে ছিলেন হিন্দু ও মুসলিমদের প্রত্যেক কথোপকথনের মধ্যেই লুকিয়ে মুসলিমদের স্বার্থ! আর তা দেখাতে গিয়েই সুদীপ্ত টেনে নিয়ে আসলেন মৃত্যুর পর নরক যন্ত্রণা, পাপ-পুণ্যের হিসাব ও ইসলামকে। যেখানে আশিফা নামের এক মহিলা চরিত্র ইভ টিজিং থেকে বাঁচতে হিজাবের কথাও বলে, প্রত্যেক কথাতেই হিন্দু দেবদেবীদের প্রসঙ্গ তুলে ইসলামের তুলনা টানে। ছবি জুড়ে কেমন একটা ইসলামোফোবিয়া। কেমন যেন আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *