নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর এদিনই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ইস্তফা দিয়েছেন। সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফা দেওয়া ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। আগামিকাল থেকে রাজ্যসভা চালানোর যাবতীয় দায়িত্ব বর্তাবে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের উপরে। হরিবংশ জেডিইউ সাংসদ। রাজনীতির কারবারিরা বলছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের জটিল বাইপাস সার্জারি হয়েছিল। […]