July 2025 - Page 84 of 283 - 24 Ghanta Bangla News
Home

তোলার টাকা না পেয়ে লরির পিছু ধাওয়া পুলিশের, রেষারেষির জেরে প্রাণ গেল ৯টি গরুর

গরুবোঝাই গাড়িচালকের কাছ থেকে দাবি মতো তোলা না পেয়ে তাড়া করল পুলিশ। আর তারফলে রেষারেষিতে মৃত্যু হল ৯ টি গরুর। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানে। মঙ্গলবার সকালের এই ঘটনায় ৯টি গরুর মৃত্যু ছাড়াও, আহত হলেন তিন পুলিশকর্মী-সহ একাধিক ব্যক্তি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়ি। ঘণ্টার পর ঘণ্টা স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। […]

Home

Post Office KYC: এখনই আপডেট না করলেই সর্বনাশ, ফ্রিজ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট! – Bengali News | Post Office KYC: If you don’t update now, your account may be frozen!

এবার প্রতারক বা জলিয়াতদের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে বদ্ধপরিকর ভারতীয় ডাক। পোস্ট অফিসে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারে এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অধীনে সঞ্চয় করতে পারে। এবার ইন্ডিয়া পোস্টের নতুন নিয়ম অনুযায়ী মেয়াদ পূরণ হয়ে যাওয়ার পরও যে সব অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি বা রিনিউ করা হয়নি, সেই সব অ্যাকাউন্ট এবার ফ্রিজ করে […]

Home

আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও ৩২১টি প্রাণী! হাইকোর্টে মামলা স্বেচ্ছা সেবী সংস্থার

আলিপুর চিড়িয়াখানার বিশাল বড় অভিযোগ সামনে এসেছে। কয়েকশো প্রাণী নাকি উধাও হয়ে গিয়েছে চিড়িয়াখানার খাঁচা থেকে। আর এনিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় নথিভুক্ত প্রাণীর সংখ্যা হঠাৎ করে ৬৭২ থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র ৩৫১-তে। অর্থাৎ, ৩২১টি প্রাণী যেন হাওয়ায় মিলিয়ে গেল! আরও পড়ুন: পুজোর আগে নতুন চমক বেঙ্গল সাফারিতে, আলিপুর চিড়িয়াখানা থেকে […]

Home

Disaster in Bengal: ধেয়ে আসছে চিন-ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার! ভয় বাড়ছে বঙ্গোপসাগরে, কী হবে বাংলার

কলকাতা: সকাল থেকে তীব্র রোদ! কিন্তু তা দেখে আকাশের মুড বদলে গিয়েছে ভাবলে চলবে না। কারণ, হাওয়া অফিস বলছে ফের চোখ পাকাবে নিম্নচাপ! বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কিছু জেলায়। বুধবার রাত থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। তবে বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত […]

Home

Nadia: তামান্নার মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছিলেন, সেই CPIM কর্মীদের বাড়িতে মধ্যরাতে হানা পুলিশের, উঠল শ্লীলতাহানির অভিযোগ, ধুন্ধুমারকাণ্ড – Bengali News | Nadia Police raid CPIM worker’s house at midnight, who protested against Tamannaah’s death, allegation of molestation

নদিয়া: অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির আঘাতে জখম হয় একাধিক পুরুষ, মহিলা ও শিশুরা। মহিলাদেরকে শ্লীলতাহানিরও  অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালীগঞ্জের মোলান্দি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্তদের গ্রেফতার করতে মধ্যরাতে গ্রামে হানা দেয় পুলিশ। এলাকার বাসিন্দা শেখ সাদ্দাম ও […]

Home

অযথা কাদা ছোড়াছুঁড়িতে আমি নেই, দিলীপের চ্যালেঞ্জ ফিরিয়ে বললেন দেব

অযথা কাদা ছোঁড়াছুড়ি আমার পছন্দ নয়। তাই মুখ বুঁজে নিজের কাজ করে যাই। দিলীপ ঘোষের চ্যালেঞ্জের মুখে এভাবেই নিজের অবস্থান জানালেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। মঙ্গলবার দীপক অধিকারী ওরফে দেব-কে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দম থাকলে সাংসদ পদে ইস্তফা দিক দেব। বর্ষার শুরুতেই ২ দফায় বন্যাকবলিত হয়েছে ঘাটাল। আর […]

Home

Bengali Arrest in Malda: ‘হিন্দি জানত, তবুও বাংলা বলেছে তার জন্যই…’, এবার হরিয়ানাতে বাংলার ছেলেদের হেনস্থার অভিযোগ – Bengali News | Two person who is from malda detain in Haryana

মালদহ: বিজেপি শাসিত রাজ্যে চলছে বাঙালি নিগ্রহ। যা নিয়ে বারেবারে সরব হয়েছে তৃণমূল। এই আবহের মধ্যে ফের একবার গুরুতর অভিযোগ। এবার বাংলাদেশি সন্দেহে মালদহের পরিযায়ী শ্রমিক আটক হরিয়ানায়। গুরুগ্রাম পুলিশের হাতে আটক তারা। থানায় তুলে এনে পুলিশি নিগৃহ ও হেনস্থার অভিযোগ তুলে সরব পরিযায়ী শ্রমিকের পরিবার। বিজেপি শাসিত রাজ্যের একের পর পরিযায়ী শ্রমিক কে বাংলাদেশি […]

Home

ফের ATM লুঠ শিলিগুড়িতে, তাড়া করেও দুষ্কৃতীদের ধরতে পারল না পুলিশ

শিলিগুড়িতে ফের গ্যাস কাটার দিয়ে কেটে এটিএম লুঠ। এবার এটিএম লুঠ হল শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। বুধবার ভোর রাতে একটি সুমো গাড়ি করে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার ATM টিতে হানা দেয় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে ATM কাটার ফলে আগুন ধরে যায়। দমকল এসে এটিএমের আগুন নেভায়। পুলিশ দুষ্কৃতীদের তাড়া করলেও ধরতে পারেনি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে […]

Home

India Blasts Pakistan at UN: ‘ঋণ নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে….’, রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পাকিস্তানকে তোপ ভারতের – Bengali News | Serial Borrower From IMF, India Blasts Pakistan at UN

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশImage Credit source: PTI নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের দিকে তোপ দাগল ভারত। বুধবার ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও নিজেদের অর্থনীতিকে বেপথে চালিত করার অভিযোগ তুলে সরব হলেন নয়াদিল্লির স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ। এমনকি, উচ্চ পর্যায়ে বৈঠকের মাঝেই পাকিস্তানকে ‘সিরিয়াল বরোয়ার’ বা বারংবার ঋণ নেওয়া দেশ বলেও কটাক্ষ করেছেন তিনি। […]

Home

Election Commission Letter to WB Govt: বাংলায় ভোটার তালিকা সংশোধনের আগে নবান্নে চিঠি নির্বাচন কমিশনের, বলা হল…

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে স্বতন্ত্র করতে বার্তা দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। মনে করা হচ্ছে, ভোটার তালিকায় সংশোধনের প্রাথমিক প্রস্তুতি হিসাবেই এই পদক্ষেপ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।