India Blasts Pakistan at UN: 'ঋণ নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে....', রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পাকিস্তানকে তোপ ভারতের - Bengali News | Serial Borrower From IMF, India Blasts Pakistan at UN - 24 Ghanta Bangla News
Home

India Blasts Pakistan at UN: ‘ঋণ নেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে….’, রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পাকিস্তানকে তোপ ভারতের – Bengali News | Serial Borrower From IMF, India Blasts Pakistan at UN

Spread the love

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশImage Credit source: PTI

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের দিকে তোপ দাগল ভারত। বুধবার ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও নিজেদের অর্থনীতিকে বেপথে চালিত করার অভিযোগ তুলে সরব হলেন নয়াদিল্লির স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ। এমনকি, উচ্চ পর্যায়ে বৈঠকের মাঝেই পাকিস্তানকে ‘সিরিয়াল বরোয়ার’ বা বারংবার ঋণ নেওয়া দেশ বলেও কটাক্ষ করেছেন তিনি।

এদিন পাকিস্তানের প্রতিনিধির করা মন্তব্যে হরিশ বলেন, ‘ভারত অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের মডেলে বিকল্প পথ বেছে নিয়েছে। একদিকে আমাদের গণতন্ত্র, অন্যদিকে বাড়ন্ত অর্থনীতি। সেই তুলনায় পাকিস্তান ডুবে ধর্মান্ধতা ও সন্ত্রাসবাদের অতল গভীরে। আইএমএফ-এর থেকে ঋণ নেওয়া তো ওদের এখন অভ্যাস হয়ে গিয়েছে।’

সম্প্রতি ঘটা পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে পাকিস্তানকে বারংবার রাষ্ট্রপুঞ্জে কোণঠাসা করেছে ভারত। স্বাভাবিক নিয়মেই বুধবারও সেই নিয়ে কোনও খামতি রাখেননি নয়াদিল্লির পাঠানো প্রতিনিধি। সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতীয় দূত বলেন, ‘যার সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দিয়ে থাকে, প্রতিবেশী সম্পর্ককে নষ্ট করে। এমনকি, আন্তর্জাতিক নিয়মও লঙ্ঘন করে, তাদের সেই দাম অবশ্যই গুনতে হবে।’

এরপরেই তিনি বলেন, ‘ভারত অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি নষ্ট করেছে। এমনকি, পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিঘাঁটিগুলিও একেবারে শেষ করে দিয়েছে ভারত।’ রাষ্ট্রপুঞ্জ গঠনে ভারতেরও যে অংশীদারিত্ব রয়েছে সেই কথাটাও মনে করিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘রাষ্ট্রপুঞ্জের শান্তি প্রতিষ্ঠা ও নারী নিরাপত্তা ভাবনাকেও সর্বদা উৎসাহিত করে এই দেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *