July 2025 - Page 83 of 283 - 24 Ghanta Bangla News
Home

প্রেম করছেন কোয়েল, কীভাবে জানতে পারেন রঞ্জিত মল্লিক? আচমাকই… – Bengali News | How koel mallick father ranjit mallick get to know about koel relationship

নিসপাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টলিউডে পা রাখার পর একাধিকবার সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। তবে পর্দার কোনও হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের, বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভিতর-ভিতর বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি […]

Home

Donald Trump: আবার ভারত-পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের, ভারত কী জবাব দিল? – Bengali News | US President Donald Trump Again Claimed He Stopped India Pakistan Clash, How India Reacts

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI ওয়াশিংটন: আবারও ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি ফের দাবি করলেন ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছিল। পাঁচটি বিমান ধ্বংসের দাবিও করেন তিনি। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবেই পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এরপরই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। তিনদিন সেই সংঘাত চলার পর […]

Home

Bengali harassment: আটক হওয়া পরিযায়ী শ্রমিকরা কি সত্যিই বাংলার? মমতার কাছে চিঠি হরিয়ানা সরকারের – Bengali News | Are the detained migrant workers really from Bengal? Haryana government writes to Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla কলকাতা: হরিয়ানায় আটকে আট বাঙালি। তাঁরা প্রত্যেকে মালদহের বাসিন্দা। ইতিমধ্যেই আটক হওয়া এই পরিযায়ী শ্রমিকদের পরিবার সরব হয়েছে। তাঁদের দাবি, বাংলা কথা বলার জন্য আটক করা হয়েছে। মালদহের এই পরিযায়ী শ্রমিকদের যে হরিয়ানায় আটকে রাখা হয়েছে তা মেনে নিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্যদিকে, আটক হওয়া বাঙালিদের পরিচয় […]

Home

South Dinajpur: ভাড়া নিয়ে সমস্যা, চলন্ত বাসে কনডাক্টরকে জুতো খুলে ‘মার’ মহিলার – Bengali News | South dinajpur Woman takes off her shoes and ‘beats’ conductor on moving bus over fare dispute

ইনসেটে আক্রান্ত কনডাক্টরImage Credit source: TV9 Bangla দক্ষিণ দিনাজপুর:  চলন্ত বাসে ভাড়া নিয়ে বচসার জেরে কনডাক্টরকে পায়ের জুতো খুলে পেটানোর অভিযোগ উঠল বাসের এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। তার জেরে মঙ্গলবার বালুরঘাট হিলি রুটে বেসরকারি বাস পরিষেবা পুরো বন্ধ করা হয়েছিল। বুধবারও বালুরঘাট হিলি জাতীয় সড়কে বেসরকারি বাস চলাচল বন্ধ রাখল বাস কর্মীরা৷ যার জেরে ব্যাপক […]

Home

‘রাত ৯টার মধ্যে ইস্তফা না দিলে…’ থ্রেট করা হয়েছে জগদীপ ধনখড়কে? বিস্ফোরক কল্যাণ – Bengali News | TMC MP Kalyan Banerjee Claims Former Vice President Jagdeep Dhankhar was Threaten to Resign, BJP Leader Shamik Bhattacharya Hits Back

জগদীপ ধনখড়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।Image Credit source: PTI নয়া দিল্লি: জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে জোর জল্পনা, গুঞ্জন। এর মাঝেই বোমা ফাটালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, অসুস্থতার কারণে পদত্যাগ নয়। হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে তাঁকে। তৃণমূল সাংসদের দাবি, জগদীপ […]

Home

Newtown: প্রতি মাসে দিতে হবে ১০ হাজার টাকা, নাহলেই করতে দিতে হবে পরপুরুষের সঙ্গে সম্পর্ক! স্ত্রীকে খুনের পর স্বীকারোক্তি… – Bengali News | Newtown Accused husband reveals why he killed his wife during interrogation

কলকাতা: একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই কারণেই গৃহবধূকে খুন স্বীকারোক্তি স্বামী বিশ্বজিৎ মন্ডলের। পুলিশ সূত্রে খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সঙ্গে স্ত্রী ইতিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখতে পেয়েছিলেন তিনি।  এরপরে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়। জেরায় বিশ্বজিৎ জানিয়েছেন, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউজ়ে ওঠার পর এই […]

Home

Kasba Case: ‘২০২৩ থেকে হলে রাজ্য কী করছিল?’, প্রশ্ন তুললেন বিচারক – Bengali News | Kasba Case: kasba case hearing in court

কলকাতা: চোদ্দ দিনের জেল হেফাজতের শেষে কসবা গণধর্ষণ মামলায় অভিযুক্ত ও তাঁর সঙ্গীদের তোলা হল আদালতে।পুলিশের তরফ মঙ্গলবার ফের চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে চাওয়া হয়। ৫ অগস্ট অবধি জেল হেফাজতে অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা। অভিযুক্তের আইনজীবী রাজা গঙ্গোপাধ্যায় বলেন, “জামিন চাইছি না। তবে আমার মক্কেলকে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যেন তিনি বলেন যে […]

Home

NRC PIL Case in Calcutta High Court: রাজ্যে চালু করতে হবে NRC, মমতার ভাষা আন্দোলনের আবহে হাইকোর্টে গৃহীত মামলা

এবার পশ্চিমবঙ্গে এনআরসি করার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণও করেছে।

Home

‘আগুন দাও লাগাইয়া…’, সমুদ্রের জলে, নীল বিকিনিতে মিমির ছবি ভাইরাল – Bengali News | Here is the look of Mimi Chakraborty for Raktabeej 2

দুর্গাপুজোতে আসছে ‘রক্তবীজ টু’। ২০২৩-এর দুর্গাপুজোতে এসেছিল ‘রক্তবীজ’। সেই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। তাঁর চরিত্রের নাম সংযুক্তা। এই ছবিতে নায়ক আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি মিমির। এবার সেই চরিত্র চলে গিয়েছে সমুদ্রে। বিচে নীল বিকিনিতে সংযুক্তা ডানা মেলল। ছবির গল্প অনুযায়ী, কীভাবে এমন ঘটল, তা জানতে অবশ্য ছবির মুক্তি অবধি অপেক্ষা করতে […]

Home

Jalpaiguri: রাজ্যে ফের জাপানি এনসেফালাইটিসের থাবা, মৃত ৩ – Bengali News | Jalpaiguri Japanese encephalitis strikes again in the state, 3 dead

জাপানি এনসেফালাইটিসImage Credit source: TV9 Bangla জলপাইগুড়ি:  ফের জাপানি এনসেফালাইটিসের থাবা জলপাইগুড়িতে। আক্রান্ত বেড়ে ৬। ৩ জনের মৃত্য়ু হয়েছে এর মধ্যে। বাড়ছে উদ্বেগ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ফের নতুন করে আরও একজন জাপানি এনসেফালাইটিস রোগে আক্রান্ত হয়েছে বলে খবর। এবার আক্রান্ত হয়েছে এক নাবালক। তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই নিয়ে রাজগঞ্জ […]