Newtown: প্রতি মাসে দিতে হবে ১০ হাজার টাকা, নাহলেই করতে দিতে হবে পরপুরুষের সঙ্গে সম্পর্ক! স্ত্রীকে খুনের পর স্বীকারোক্তি… – Bengali News | Newtown Accused husband reveals why he killed his wife during interrogation
কলকাতা: একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই কারণেই গৃহবধূকে খুন স্বীকারোক্তি স্বামী বিশ্বজিৎ মন্ডলের। পুলিশ সূত্রে খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সঙ্গে স্ত্রী ইতিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখতে পেয়েছিলেন তিনি। এরপরে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে একাধিকবার ঝামেলা হয়।
জেরায় বিশ্বজিৎ জানিয়েছেন, সোমবার দুপুরের নিউটাউনে গেস্ট হাউজ়ে ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানান, তাঁর প্রচুর টাকার প্রয়োজন। মাসে মাসে তাঁকে ১০ হাজার করে টাকা দিতে হবে। নাহলে তাঁর যা ইচ্ছে তাই করবেন তিনি। এরপরই কথা কাটাকাটি শুরু হয়। তার মাঝেই স্ত্রীর গলায় বেল্ট গলায় পেঁচিয়ে ধরে বিশ্বজিৎ বলতে থাকেন, ‘মেরে দেবো…’
বেল্টের ফাঁস লেগে যায়। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ইতিকার। এরপরই ১০০ নম্বরে ডায়ালে ফোন করে জানান বিশ্বজিৎ। এরপর তিনি নিজের মোবাইলে ভিডিয়ো করেন এবং সেখানে জানান কেন স্ত্রী ইতিকাকে খুন করেছেন তিনি।
নিউটাউন থানার পুলিশ খবর পেয়ে নিউটাউন গৌরাঙ্গ নগর সাহা মার্কেটের গেস্ট হাউজ়ে যায়। গেস্ট হাউজ়ের তিন তলার ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, বিশ্বজিতের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হোসেনপুর। ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে। পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
