July 2025 - Page 72 of 283 - 24 Ghanta Bangla News
Home

পান কেনাবেচায় অনিয়ম হলেই অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে, পদক্ষেপের আশ্বাস

পান কেনাবেচায় অনিয়ম রুখতে এবার প্রযুক্তির সহায়তায় নজরদারি জোরদার করতে চলেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় পানচাষ সংক্রান্ত যেকোনও অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সংশ্লিষ্ট দুই জেলার জন্য তৈরি হবে আলাদা দুটি গ্রুপ। সেখানে কৃষক, আড়তদার, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ এবং দফতরের […]

Home

Bankura: দরজা খোলা, ঘরেতে বাবা-মার মাঝখানে শুয়েছিল দুধের শিশু, ভোর চারটের সময় ‘হাওয়া’ – Bengali News | One year and 3 months old child allegedly kidnapped from home in Bankura

কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ শিশুর বাবা-মাImage Credit source: TV9 Bangla বাঁকুড়া: রাতে বাবা-মার সঙ্গে বিছানাতেই ঘুমিয়েছিল। ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ১ বছর ৩ মাসের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অন্যান্য দিনের […]

Home

মৃত্যুর ঠিক আগে উত্তমকুমার বার বার একটাই কথা বলেছিলেন চিকিৎসককে, জানেন কি সেই কথা? – Bengali News | Uttam kumar last conversation with doctor can hurt your mind and soul

‘ওগো বধূ সুন্দরী’র শুটিং চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন উত্তম কুমার। সেদিন অসুস্থতা নিয়েই শট দেওয়া শেষ করেছিলেন তিনি। কাউকে টেরও পেতে দেননি তিনি অসুস্থ বোধ করছেন। সেই সময় খবরে এসেছিল, ‘ওগো বধূ সুন্দরী’র শুটিং ফ্লোর থেকেই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিছু একটা বিরবির করছিলেন মহানায়ক। তবে সেদিন মহানায়কের কথা বুঝতে পারেননি কেউ। বেলভিউতে নিয়ে যাওয়ার […]

Home

বড়দের পর এবার বাচ্চাদের জন্য AI Chat Bot, Elon Musk নিয়ে আসতে চলেছেন ‘Baby Grok’! – Bengali News | After Adults, Now Elon Musk is Going to Bring ‘Baby Grok’, an AI Chat Bot for Children!

গ্রক, বিশ্বের অন্যতম সমালোচিত এআই চ্যাট বট। যা মাঝে মাঝেই ভুলভাল উত্তর বা আনফিল্টারড কন্টেন্টের জন্য বিখ্যাত। আর এবার সেই গ্রকেরই ছোটদের ভার্সন নিয়ে আসতে চলেছেন এক্স-এর সিইও ইলন মাস্ক। হিটলারের প্রশংসা, নির্দিষ্ট কোনও সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে মাঝে মাঝেই সংবাদ শিরোনামে থাকে গ্রক। আর এবার সেই গ্রকের একটি ভার্সন আসতে চলেছে ছোটদের জন্যই। […]

Home

রেল দুর্ঘটনায় ছেলের মৃত্যু, চাকরি পেয়ে ফের বিয়ে বৌমার, মমতার দ্বারস্থ বাবা-মা

২০২৩ সালের ২ জুনের সেই বিভীষিকাময় রাত এখনও তাড়া করে বেড়ায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের এক বৃদ্ধ দম্পতিকে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাঁদের একমাত্র ছেলে শিবশঙ্কর দাস। সে সময় তাঁদের চোখের জলে একটাই ভরসা ছিল পুত্রবধূ ও ছোট্ট নাতনি। সরকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেইমতো পুত্রবধূকে হোমগার্ড পদে নিয়োগে সম্মতি […]

Home

OBC Case: ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য, আগামী সপ্তাহেই শুনানি – Bengali News | West Bengal Government Files Case in Supreme Court Challenging Calcutta High Court’s order

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। গত ১৭ জুন কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য। এ দিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই […]

Home

Anil Ambani, ED Raid: ৩০০০ কোটির ঋণে জালিয়াতি! অম্বানীর বিরুদ্ধে অ্যাকশন ইডির, একসঙ্গে ৩৫ জায়গায় তল্লাশি – Bengali News | Anil Ambani, ED Raid: 3000 Crore Loan! ED Takes Action Against Anil Ambani, Searches 35 Places At Once

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানির সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় তল্লাশিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি আর্থিক তছরুপের মামলায় দিল্লি ও মুম্বইয়ে তল্লাশিতে ইডি। সূত্রের খবর, বিরাট একটি আর্থিক অনিয়ম নিয়ে সিবিআই দুটি এফআইআর করার পরই ইডির এই তৎপরতা দেখা গিয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইডি আধিকারিকরা ৫০টিরও বেশি প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে বলে খবর। তাঁরা এই […]

Home

বিরোধীশূন্য পঞ্চায়েতে খুন তৃণমূলি সদস্যের ভাইপো

পঞ্চায়েতের নিরঙ্কুশ ক্ষমতা তৃণমূলের হাতে। সেখানেই খুন হয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো। বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রামের ক্ষেতে রাকিব শেখ নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। নিহত যুবক তৃণমূলি পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। সালাউদ্দিনকে সবক শেখাতেই তাঁর ভাইপোকে খুন করা হয়েছে বলে দাবি তৃণমূলেরই একাংশের। বৃহস্পতিবার সকালে মধুসূদনপুর গ্রাম লাগোয়া ক্ষেতে রাকিবের দেহ […]

Home

ক্রিকেটারের সঙ্গে প্রেমেই গর্ভে আসে সন্তান, ভাঙে সম্পর্ক, সেই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখে বাবা? – Bengali News | Was neena gupta allow masaba to connect her father

কিংবদন্তী ক্রিকেটার ভিভ রিচার্ডস ও অভিনেত্রী নীনা গুপ্ত। দুজনের বিয়ে হয়নি কোনওদিনও। প্রেমের সম্পর্কেই নীনার গর্ভে আসে ভিভের সন্তান। নীনা মেয়েকে একা হাতে বড় করেছেন। যদিও বাবার দায়িত্ব কোনওদিনও অস্বীকার করেননি ভিভ। তবে নীনা-ভিভের সন্তান হওয়ার কারণে নানা ঝক্কি পোহাতে হয়েছিল মাসাবাকে। সেই নিয়েই সম্প্রতি রক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। মাসাবার কথায়, “৭০ শতাংশ সময় […]

Home

TMC: স্থগিতাদেশ দিল আদালত, দিল্লিতে তৃণমূলের বড় জয়? – Bengali News | The eviction of Bengalis in Jai Hind Colony of Delhi’s Vasant Kunj stayed by Patiala House Court, tweets TMC

জয়হিন্দ কলোনির বাংলাভাষীদের নিয়ে ধরনায় বসেছিলেন তৃণমূলের প্রতিনিধিরাImage Credit source: X handle নয়াদিল্লি: দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাংলাভাষীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে টুইট করে এ কথা জানাল তৃণমূল কংগ্রেস। আদালতের এই নির্দেশকে তাদের লড়াইয়ের বড় সাফল্য হিসেবে দেখছে পশ্চিমবঙ্গের শাসকদল। ভিনরাজ্যে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে তাদের লড়াই চলবে বলে […]