ভাষা আন্দোলনের মঞ্চ থেকে রাজ্যের বিজেপি নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। বাঁকুড়ার জয়পুরে তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যাল এমনই হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ। রবিবার বাঁকুড়ার জয়পুরে দলের ডাকা ‘ভাষা প্রতিবাদ আন্দোলন’ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে যেমন রাজনৈতিক মহলে শোরগোল, তেমনই পাল্টা প্রতিক্রিয়া […]