গঙ্গা, ফুলহার এবং কোশি নদীর স্রোতের ফলে মালদার রতুয়া-১ ব্লকে ভয়াবহ অবস্থা। পাড় ভেঙে একের পর এক বাড়ি বিলীন হচ্ছে নদীগর্ভে। মহানন্দাটোলা ও বিলাইমারি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভাঙনের তাণ্ডবে তলিয়ে যাচ্ছে মানুষের ভিটেমাটি, কৃষিজমি। বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় খুঁজছেন অনেকেই। সেই পরিস্থিতিতে নদী ভাঙন দেখতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন […]