July 2025 - Page 30 of 283 - 24 Ghanta Bangla News
Home

‘আপনারা ফিরে আসুন’, প্রবাসী শ্রমিকদের জন্য বাংলায় প্রকল্প চালুর আশ্বাস মমতার

বাংলা ভাষাকে অপমান, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানালেন তিনি। বললেন, ‘ভয় পাবেন না, বাংলায় ফিরে আসুন। সরকার আপনাদের পাশে আছে। কাজ, […]

Home

মাত্র ৫ মিনিটেই চুলের সমস্যার সমাধান, বাড়িতে তৈরি করুন ম্যাজিক কন্ডিশনার – Bengali News | Try these tips to make hair conditioner at home

বাজার থেকে কন্ডিশনার কিনে তো বহুদিন ধরে ব্য়বহার করছেন। চুলে যেই কে সেই। তার উপর চুল ঝরছে নিয়মিত। এবার না হয় বাজার থেকে কেনা কন্ডিশনার বাদ দিন। মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন ম্যাজিক কন্ডিশনার। একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে […]

Home

Kolkata Metro: পরপর ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গড়িয়া মেট্রোস্টেশন – Bengali News | Kolkata metro is not running kavi subhash

কলকাতা: দুপুর থেকেই চলছিল গোলোযোগ। যার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে সিদ্ধান্ত নেওয়া হল সন্ধে গড়াতেই।  অনির্দিষ্টকালের জন্য গড়িয়া মেট্রোস্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রোরেল। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যে কারণে কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। নিরাপত্তাগত কারণে এই সিদ্ধান্ত […]

Home

Indian Cricket: কিংবদন্তি মিতালি রাজকে চরম অশ্লীল কথা পাকিস্তান ক্রিকেটারের! – Bengali News | When Pakistan Cricketer used abusive language to Legend Mithali Raj, Know in Details

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। বিশ্ব ক্রিকেটে তাঁকে সকলেই সম্মান করেন। ভারতকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল তাঁর নেতৃত্বে। অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়। বিশ্বের সেরা ব্যাটার। ক্রিকেট খেলার সময় তাঁর একটি দৃশ্য সবসময়ই সকলের চোখ টানত। ব্যাটিংয়ে নামার আগে সাইড লাইনে বই পড়ছেন মিতালি রাজ। তাঁকে কোনও […]

Home

Justice Verma: ‘এতদিন অপেক্ষা করলেন কেন?’, সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে বিচারপতি ভার্মা – Bengali News | Supreme court asked Justice Verma, why he waited for investigation committee’s report to be released

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী কমিটির রিপোর্টকে চ্য়ালেঞ্জ করে আবেদন করেছেন এলাহবাদ হাইকোর্টে বিচারপতি যশবন্ত ভার্মা। ওই রিপোর্টে বিচারপতি ভার্মার বাড়ি থেকে টাকা পাওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু সে কথা মানতে নারাজ বিচারপতি। তাঁর দাবি, তাঁর দেওয়া প্রমাণ সঠিকভাবে দেখা হয়নি, তাঁর কথাও শোনা হয়নি। আজ, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি […]

Home

Election commission: বাংলায় SIR নিয়ে জল্পনার মাঝে ২০০২-এর ভোটার তালিকা প্রকাশ কমিশনের,আপনি কি আছেন তালিকায়? – Bengali News | Amid speculation over SIR in Bengal, Commission releases 2002 voter list

কলকাতা: রাজ্যের ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১০৯ টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে (SIR)। ২০০২ সালে বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা দেখা যাবে। বস্তুত, […]

Home

India’s Bunker-Buster: রক্ষা পাবে না মাটির নিচের শত্রুঘাঁটিও! এবার নিজস্ব ‘বাঙ্কার বাস্টার’ বোমা বানাচ্ছে ভারত – Bengali News | India has begun developing a new missiles with bunker buster capabilities, Know in detail

মাটির নিচে লুকানো ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলার পরই তড়িঘড়ি ইজরায়েলের সঙ্গে সংঘৰ্ষবিরতিতে কার্যত বাধ্য হয় তেহরান। মার্কিন সেনার সবচেয়ে বিধ্বংসী ৩০ হাজার পাউন্ড বা ১৪,০০০ কিলোগ্রামের ‘জিবিইউ-৫৭’ বোমা মাটির ৬০ মিটার নিচে বা ২০০ ফুট গভীরে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় গহ্বর তৈরি করে দেয়। এতটাই সেই বোমার তেজ ও তীব্রতা। […]

Home

Calcutta High Court: স্ত্রী, পুত্র-সহ হাইকোর্টের দ্বারস্থ মানিক, আবেদন শুনে কী বললেন বিচারপতি? – Bengali News | Calcutta High Court declines to entertain plea of Manik Bhattacharya and his family

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। একই আবেদন জানান তাঁর স্ত্রী ও পুত্র। কিন্তু, তাঁদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে সোমবার ইডিকে […]

Home

কিশোর কুমার ‘দুশ্চরিত্র শ্বশুর’! ছেলে অমিত কুমারের বিয়ে ভেঙেছিলেন গায়ক – Bengali News | Untold story about kishor kumar about amit kumars wedding called off

কিশোর কুমার ছিলেন রসিক মানুষ। তাঁর উপস্থিত বুদ্ধির নানা গল্প বলিউডে দারুণ জনপ্রিয়। কখনও অভিনয়ের জন্য পারশ্রমিক না পাওয়ায় ন্যাড়া হয়ে শুটিং ফ্লোরে হাজির হতেন, তো কখনও আবার অর্ধেক গান গেয়েই স্টুডিও ছাড়তেন। নিজের কাজ হাশিল করতে তিনি যে যখন তখন যা খুশি করতে পারেন, তেমন প্রমাণ বার বার দিয়েছেন। আর এর মধ্যে সব থেকে […]

Home

‘বাঙালি হলে তো পশ্চিমবঙ্গে বাড়ি থাকবে, ক্যাম্প করে থাকতে দিতে হবে কেন?’

দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে পুনর্বাসন দেওয়ার প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে এক প্রশাসনিক সভা থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান তিনি। এমনকী যে সব পরিযায়ী শ্রমিকদের বাসস্থান নেই তাদের ক্যাম্প করে দেওয়ার নির্দেশ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা […]