Kolkata Metro: পরপর ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ গড়িয়া মেট্রোস্টেশন – Bengali News | Kolkata metro is not running kavi subhash
কলকাতা: দুপুর থেকেই চলছিল গোলোযোগ। যার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে সিদ্ধান্ত নেওয়া হল সন্ধে গড়াতেই। অনির্দিষ্টকালের জন্য গড়িয়া মেট্রোস্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রোরেল। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যে কারণে কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। নিরাপত্তাগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো হল অন্যতম বিকল্প। কম খরচে অতি দ্রুত একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করা যায়। কিন্তু সেই মেট্রোতেই বিপত্তি।
মেট্রো রেল সূত্রে খবর, কবি সুভাষ মেট্রো স্টেশনে মেট্রো রেকে ত্রুটি। লাইনেও ত্রুটি ধরা পড়েছে। সেই কারণে কবি সুভাষ পর্যন্ত মেট্রো ছাড়া হচ্ছিল না। তবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো চলাচল করছিল বলে খবর।
উল্লেখ্য, সোমবার সকালবেলাতেও কিন্তু কোনও সমস্যা ছিল। কিন্তু দুপুর গড়াতেই সমস্যা চালু হয়। মেট্রো স্টেশনগুলিতে ঘোষণা করা হয় আপাতত কোনও ট্রেন চলাচল করবে না কবি সুভাষ পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল করবে। এরপর রাতে জানানো হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে এই স্টেশন।
