রাজ্যের ভোটার তালিকায় ফের খোঁজ পাওয়া গেল বাংলাদেশির। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বাংলাদেশি দম্পতির নাম পাওয়া গেল ভোটার তালিকায়। ঘটনার খবর চাউর হতে বেপাত্তা হয়ে গিয়েছেন ওই দম্পতি। ওদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে এব্যাপারে বার বার জানালেও কর্ণপাত করেননি তাঁরা। জানা গিয়েছে, হাসনাবাদ থানা এলাকার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার ভোটার লিস্টে নাম রয়েছে […]