Kalna: ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, কাটোয়া হাসপাতালে খোলা হল আলাদা ওয়ার্ড – Bengali News | Kalna Dengue cases are increasing, separate ward opened in Katwa Hospital
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছেImage Credit source: TV9 Bangla
কালনা: কালনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা। ভর্তি হচ্ছে ডেঙ্গি আক্রান্ত রোগী। মোকাবিলাতে কালনা মহকুমা হাসপাতালে জ্বর আক্রান্ত রোগীদের জন্য নতুন ওয়ার্ড খোলার ভাবনা। আলাদা ওয়ার্ডও করা হবে। একই সঙ্গে জ্বর আক্রান্তদের দ্রুত রক্ত পরীক্ষা করা হবে।
এদিন বুধবার বেলা পর্যন্ত কালনা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩৮ জন। যাদের মধ্যে চারটি ডেঙ্গি পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তদের বেশিরভাগই জ্বর মাথা ঘোরা বমি উপসর্গ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, জ্বরে আক্রান্তদের সংখ্যা ইতিমধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই কারণে নতুন করে জ্বরের আলাদা ওয়ার্ড খোলার কথা ভাবা হয়েছে। অগাস্টের শুরু থেকেই সেই ওয়ার্ড চালু হবে।
আবহাওয়ার তারতম্যের কারণে ব্যাকটেরিয়া ও ভাইরাসের জ্বর ও সর্দি কাশির প্রকোপ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ও ব্লক স্বাস্থ্য দফতর তৎপর। প্রতিটি ব্লকে ডেঙ্গি-প্রবণ এলাকা চিহ্নিত করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য রয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থা। পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে চলছে ব্লিচিং পাউডার ও কীটনাশক ছড়ানো। জলাবদ্ধ, ঘাসে ভর্তি এলাকায় শুরু হয়েছে স্প্রে অভিযান।
