Kamarhati: প্রেসক্রিপশন দেখেও ভুল ওষুধ দেওয়ার অভিযোগ, সন্তান হারালেন প্রসূতি - Bengali News | Kamarhati Pregnant woman loses baby after being given wrong medicine despite seeing prescription - 24 Ghanta Bangla News
Home

Kamarhati: প্রেসক্রিপশন দেখেও ভুল ওষুধ দেওয়ার অভিযোগ, সন্তান হারালেন প্রসূতি – Bengali News | Kamarhati Pregnant woman loses baby after being given wrong medicine despite seeing prescription

Spread the love

উত্তর ২৪ পরগনা: চিকিৎসক প্রেসক্রিপশনে এরকম ওষুধ লেখেননি। কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ২ মাসের অন্তঃসত্ত্বাকে। সেই ওষুধ খেয়েই মৃত্যু হল গর্ভস্থ সন্তানের। ভয়ঙ্কর অভিযোগ। সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনা হয়েছিল বলে অভিযোগ।

পানিহাটি ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমিশা মাহাতো সিং রবিবার রাত আটটার সময় দু’মাসের সন্তানসম্ভবা অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসেন । চিকিৎসকেরা অন্তঃসত্ত্বার পরীক্ষা করান। নির্দিষ্ট ওষুধ প্রেসক্রিপশনে লিখেও দেন।

সেই প্রেসক্রিপশন নিয়ে সাগর দত্ত হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যান। অভিযোগ, দোকানের কর্মী সঞ্জয় দের থেকে ওষুধ কেনেন অন্তঃসত্ত্বার পরিবার। রাত সেই ওষুধ আমিশা ব্যবহার করার পরেই ভোররাত থেকে তাঁর রক্তক্ষরণ শুরু হয় । পরিবারের পক্ষ থেকে আমিশাকে তৎক্ষণা সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা কী ওষুধ ব্যবহার করেছেন জানতে চান এবং তখন গর্ভবতী মা সমস্ত ওষুধের প্রেসক্রিপশন এবং ওষুধের ফয়েলগুলো দেখান ।

পরিবারের দাবি,  চিকিৎসক যে ওষুধ প্রেসক্রিপশনে লেখেননি, সেটা দোকান থেকে দেওয়া হয়েছিল। আর সেটা না দেখেই খেয়ে ফেলেন আমিশা। আমিশার ইউএসজি করে দেখেন গর্ভে থাকা দু’মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে । প্রসূতির অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত দোকানদার এজেন্সি এবং কর্মচারী সঞ্জয় দের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, “ওষুধের দোকানে প্রেসক্রিপশন দেখানো হয়েছিল। তখন তো আর বোঝেনি, ওষুধ খেয়ে নেয়। তারপরই সমস্যা তৈরি হয়।” যদিও দোকান মালিকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *