নন্দীগ্রামের উন্নয়নে ১৫ কোটি বরাদ্দ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
২০২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান ছিল ৯,৬৬৫। উপনির্বাচনে সেই ব্যবধান বেড়ে হয় ১,২২,৭৫৩। বিজেপিকে বারবার নন্দীগ্রাম আসনটি উপহার দিয়েছেন সেখানকার বাসিন্দারা। এ বার কথা রাখলেন মুখ্যমন্ত্রী ও নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। এই এলাকার জন্য ‘দীপাবলির উপহার’ ঘোষণা করলেন তিনি। রবিবার কালীপুজোর দিন নন্দীগ্রাম থানার নতুন ভবনের ভূমিপুজো ও ভিত্তির প্রস্তর স্থাপন করতে গিয়ে উন্নয়নমূলক কাজের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দের কথা জানালেন তিনি।