Bankura: বিজেপি নেতাদের গৃহবন্দি করার হুঁশিয়ারি, বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি - Bengali News | Bankura Trinamool block president in controversy, warns of house arrest for BJP leaders - 24 Ghanta Bangla News
Home

Bankura: বিজেপি নেতাদের গৃহবন্দি করার হুঁশিয়ারি, বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি – Bengali News | Bankura Trinamool block president in controversy, warns of house arrest for BJP leaders

বিতর্কে তৃণমূল নেতাImage Credit source: TV9 Bangla

বাঁকুড়া: ভাষা প্রতিবাদ আন্দোলন মঞ্চ থেকেও এ রাজ্যের বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। রবিবার বাঁকুড়ার জয়পুরে ভাষা প্রতিবাদ আন্দোলন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল। তাঁর এই হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপিও।

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ইস্যুতে রাজ্য জুড়ে গতকাল থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনেরই অংশ হিসাবে রবিবার বাঁকুড়ার জয়পুরে ভাষা প্রতিবাদ আন্দোলন সভা ডাকে তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল হুঁশিয়ারি দেন,” ভিন রাজ্যে কোনও পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের খবর পেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা এ রাজ্যের বিজেপি নেতাদের বাড়ির সামনে ব্যরিকেড দিয়ে তাঁদের গৃহবন্দি করে রাখব।”

নিজের বক্তব্যে একই সুরে ও একই ইস্যুতে বিজেপির সাংসদ ও বিধায়কদের চ্যালেঞ্জ দিয়ে তাঁদের গৃহবন্দি করে রাখার হুঁশিয়ারি দেন তৃণমূলের ওই ব্লক সভাপতি। পরে নিজের বক্তব্যের সমর্থনে তাঁর সাফাই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হলে এলাকার মানুষ বিজেপি নেতাদের গণতান্ত্রিক পদ্ধতিতে গৃহবন্দি করে রাখবে। তৃণমূল মানুষের সঙ্গে থাকবে। সে কথাই তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেছেন। তবে তৃণমূলের এই বক্তব্যে পাল্টা তাঁদের দিকেই চ্যলেঞ্জ দিয়েছে বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “বাজার গরম করতে এসব কথা বলছেন তৃণমূল নেতারা। ক্ষমতা থাকলে গৃহবন্দি করে দেখান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *