ব্যারাকপুরের শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর! জেনে নিন বিস্তারিত | What event can music lovers look forward to in Barrackpore at the end of August
শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। ব্যারাকপুরের সুকান্ত সদনে ২৯ আর ৩০ আগস্ট তারিখ অনুষ্ঠিত হবে এসএসএফ। বিকেল তিনটে থেকে শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে তবলা সোলো, শরোদ, হিন্দুস্তানি ভোকাল যুগলবন্দি, বাঁশি, মোহন বীণা এবং সন্তুরের যুগলবন্দি। ৩০ অগাস্ট হিন্দুস্তানি ভোকাল যেমন থাকবে, তেমনই থাকছে নজরকাড়া এক যুগলবন্দি। যেখানে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের শরোদের সঙ্গে থাকছে পণ্ডিত বিক্রম ঘোষের যুগলবন্দি।
এই উদ্যোগের দ্বিতীয় দিনেই পণ্ডিত অজয় চক্রবর্তীর অনুষ্ঠান থাকছে। বিশ্বজিত্ পাল, শুভাশিস ভট্টাচার্য, রুদ্রাশিস ঘোষ, অঞ্চিত মাঝি, ডক্টর দিবাকর কাশ্যপ, ডক্টর প্রভাকর কাশ্যপ, রোহেন বোস, হিরণ্ময় মিত্র, পণ্ডিত রোনু মজুমদার, হৃষিকেশ মজুমদার, পণ্ডিত তন্ময় বোস, উস্তাদ শাহিদ পারভেজ, রূপক ভট্টাচার্য, পণ্ডিত বিশ্ব মোহন ভাট, পণ্ডিত তরুণ ভট্টাচার্য, জ্যোতির্ময় রায়চৌধুরীর মতো গুণী শিল্পীদের উপস্থিতিতে সমৃদ্ধ হবে এই অনুষ্ঠান প্রথমদিনে।
বিধায়ক কৌস্তভ বাগচী টিভি নাইন বাংলাকে এই প্রসঙ্গে বলেন, ”আমি বরাবর সঙ্গীতপ্রেমী, নাটক দেখতে ভালোবাসি। এবার ব্যারাকপুরে এক দারুণ আয়োজন হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য। সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়।” অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আমন হুসেন, আর্চিক বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার দাদরকর, অশোক মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, ডক্তর এন রাজম, রাগিনী শঙ্কর, অভিষেক মিশ্র, সৌমেন সরকার, জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো গুণী শিল্পীদের অনুষ্ঠান থাকবে।